এদিকে

ওদিকে প্রচণ্ড তর্ক,—‘এটা ঠিক’, ‘না, এইটে ঠিক’ বলে।/ ঘন ঘন উঠছে নামছে তাপমানযন্ত্রের পারদ।/ কিছু তালেবর লোক তাল বুঝে কত্তালে শ্রীখোলে/ ‘লেগে-যা’, ‘লেগে-যা’ বোলে রব তুলছে : নারদ! নারদ !/ এদিকে রাস্তার জল ভাসতে ভাসতে রসাতলে নামে।/ চলে যাচ্ছে টলতে টলতে কিংকর্তব্যবিমূঢ় ঝাঁঝরিতে আরো পড়ুন

কুকুর ইদুর মাছি ফুলের গাছ

পর্দাটা উসখুস করছে হাওয়ায় যেন কেউ আসবে কি আসবে না ভাবছে। নিচে কারো চেনে-বাঁধা কুকুর ঘেউ ঘেউ করছে। মশারির দড়িতে কয়েকটা মাছি, ইঁদুরগুলো আলমারির আড়ালে অদৃশ্য, বারান্দায় সারবন্দী টবে ফুলের গাছ। ইলেকট্রিক পাম্পে ঝিঁঝি-লাগা ফ্ল্যাটবাড়িটা যেন মহাশূন্যে ঝুলছে। দেয়ালে ঘড়ির কাঁটায় বিদ্ধ সময়; সমস্ত ভার হারিয়ে ফেলে আমি যেন ভাসছি। পাম্পের শব্দ হঠাৎ থেমে গেলে … Read more

জলছবি

ক্যালেণ্ডারে হাত দিস্ নে।/ যা ভাগ, বোকা হাবা !/ চেয়ার খালি। জানলা খোলা।/ নিরক্ষর হাওয়া/ বারে বারে একই বইয়ের/ ওটাচ্ছে পাতা।/ ঘড়ির কাটায় হাত দিস নে,/ সময় গোনাগাঁথা।আরো পড়ুন

ঘোড়ার চাল

মারা অত সহজ নয়/ একটি আছে/ আরেকটির জোরে/ ঘোড়াগুলো বাঘের মতো খেলছে।/ তোমাদের রাজাগুলোক সামলাও হে,/ নইলে/ এই কিস্তিতেই মাত যে !/ ঘোড়াগুলো বাঘের মতো খেলছে। মরুভূমির কড়াইতে টগবগ/ টগবগ করছে/ ফুটন্ত তেল –/ ভাগো!আরো পড়ুন

মুখুজ্যের সঙ্গে আলাপ

আরে ! মুখুজ্যেমশাই যে ! নমস্কার, কী খবর?/ আর এই লেখা-টেখা সংসার-টংসার এই নিয়েই ব্যস্ত।/ তা বেশ। কিন্তু দ্যাখো মুখুজ্যে,/ আমার এই ডানদিকটাকে বাঁদিক/ আর বাঁদিকটাকে ডানদিক ক’রে/ আয়নায় এভাবে ঘুরিয়ে দেওয়া –/ আমি ঠিক পছন্দ করি না।/ তার চেয়ে এসে, চেয়ারটা টেনে নিয়ে/ জানলায় পা তুলে বসি।/ এককাপ চায়ে আর কতটা সময়ই বা যাবে ?/ দেশলাই ? আছে।আরো পড়ুন

দিনান্তে

পশ্চিমের আকাশে রক্তগঙ্গা বইয়ে দিয়ে/ যেন কোনো দুর্ধর্ষ ডাকাতের মতো/ রাস্তার মানুষদের চোখ রাঙাতে রাঙাতে/ নিজের ডেরায় ফিরে গেল/ সূর্য।/ তার অনেকক্ষণ পরে/ রজমিন তদন্তে/ দিনকে রাত করতে/ যেন পুলিশের/ কালো গাড়িতে এল/ সন্ধ্যা।আরো পড়ুন

আরও একটা দিন

দুপায়ে রাস্তার কাদা ঘুঁটে ঘুঁটে/ ধ’রে ধ’রে পার হয়ে নড়বড়ে বাঁশের সাঁকোটা/ এই মাত্র চলে গেল/ আরও একটা দিন।/ মাথার ওপরে টিন/ শব্দ ক’রে/ মাঝে মাঝে চমকে চমকে ওঠে।আরো পড়ুন

আমরা যাবো

জলের কলে টিপ, টিপ,/ টিপ, টিপ।/ এখুনি/ বাসন-ধোয়া জলে/ নিজের মুখ দেখবে/ ধোঁয়ায় ধোঁয়াকার আরও একটি সকাল ।/ ততক্ষণে শানবাঁধানো অন্ধকার/ দেয়ালে দেয়ালে মাথা খুঁড়ে মরুক/ আর আমরা জলের কলে শুনি – আরো পড়ুন

সুন্দর

যখন তোমার আঁচল দমকা হাওয়ায় একা একা উড়ছিল/ তখনও নয়/ বিকেলের পড়ন্ত রোদে বিন্দু বিন্দু ঘাম/ তোমার মুখে যখন মুক্তোর মতো জ্বলছিল/ তখনও নয়/ কী একটা কথায় আকাশ উদ্ভাসিত ক’রে/ তুমি যখন হাসলে/ তখনও নয়/ যখন ভোঁ বাজতেই আরো পড়ুন

লাল টুকটুকে দিন

তুমিই আমার মিছিলের সেই মুখ—/ এ-প্রান্ত থেকে ও-প্রান্ত যাকে খুঁজে/ বেলা গেল।/ ফিরে দেখি সে আগন্তুক/ ঘর আলো ক’রে ব’সে আছে পিলসুজে।/ দিনে দূরে ঠেলে দিনান্তে নিলে কাছে।/ ঠা-ঠা রোদ্দুরে পাইনি কোথাও ছায়া,/ নীল সমুদ্র পুড়ে গেছে সেই আঁচে/ চোখ মুছি—/ তুমি স্বপ্ন !/ না, তুমি মায়া ? আরো পড়ুন

error: Content is protected !!