ঐতিহাসিক বস্তুবাদ কাকে বলে?

ঐতিহাসিক বস্তুবাদ (ইংরেজি: Historical Materialism) হচ্ছে মার্কসবাদের একটি প্রধান তত্ত্ব। এটিকে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যাও বলা হয়ে থাকে। বিজ্ঞানসম্মতভাবে মার্কস ও তাঁর সহযােগীরা প্রমাণ করতে প্রয়াসী হন যে সমাজের বিবর্তন প্রত্যক্ষ কয়েকটি নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত এবং শ্রমশক্তিসম্পন্ন মানুষই ইতিহাসের যথার্থ স্রষ্টা। এই তত্ত্বে দেখানাে হয়েছে যে উৎপাদিকা শক্তি এবং উৎপাদন সম্পর্কের পারস্পরিক প্রতিক্রিয়ার আরো পড়ুন

ঐকমত্য সিদ্ধান্ত গ্রহণ বিষয়টি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা

ঐকমত্য সিদ্ধান্ত গ্রহণ (ইংরেজি: Consensus decision-making) বলতে কোনও সংস্থা অথবা ব্যক্তিবর্গের মধ্যে কোনও সিদ্ধান্তে সকলের মতের মিল বা অভিন্নতাকে বোঝায়। রাষ্ট্রচিন্তায় প্রত্যয়টির প্রবর্তন করেছিলেন রােমান তাত্ত্বিক মাকুস তুল্লিয়ুস কিকেরাে। বিচারের রায়প্রদানে একমত হওয়াকে তিনি প্রজাতন্ত্রের অস্তিত্ব ও স্থায়িত্বের পক্ষে বিশেষ প্রয়ােজন বলে মনে করতেন। আরো পড়ুন

মেথি খাওয়ার উপকারিতা ও ১০টি ভেষজ প্রয়োগ

বাত ব্যাধিতে মেথি (বৈজ্ঞানিক নাম: Trigonella foenum-graecum) খাওয়া শ্রেষ্ঠ। প্রতিদিনের ব্যবহারে সুলভ মেথি দানার বা মেথির আছে অনেক গুণ। মেথি ফোড়ন দিয়ে রান্না করা তরকারি, মেথির শাক এমনকী চচ্চড়ির পাঁচফোড়নে মেথির সুগন্ধ সকলেরই প্রিয়। কিন্তু মেথির গুণপনার কথা হয়তো সকলের জানা নেই। মেথি বায়ুকে শান্ত করে, কফ দূর করে, জ্বর সারিয়ে দেয়। মেথি বাত হরণ করে, উষ্ণ, তেতো, দীপক (উদ্দীপিত করে) ও পৌষ্টিক, কৃমি, শূল, গুল্ম, সন্ধিবাত, কোমরে ব্যথা এবং অনেক রকমের শারীরিক পীড়া দূর করে সেই সঙ্গে বায়ুনাশ করে ।। সুক্ষ্মতের মতে মেথি পিত্তনাশক, রক্ত সংশোধক (রক্তের দোষ দূর করে), বায়ুনাশক, পুষ্টিকর, মায়েদের স্তনের দুধ বাড়িয়ে দেয়। মেখির শাক, শাক ভাজা বা মেখি শাকের তরকারি তী, উষ্ণ, পিত্তবর্ধক, দীপক, (উদ্দীপিত করে), লঘু, তেতো, মলরোধ করে এবং বলবৃদ্ধি করে। আরও পড়ুন

একনায়কত্ব কাকে বলে

একনায়কত্ব কথাটির ইংরেজি প্রতিশব্দ ডিক্টেটরশিপ (ইংরেজি: Dictatorship) লাতিন দিক্তাতুরা (dictatura) থেকে উৎপন্ন। এর অর্থ হলো কোনও ব্যক্তির অথবা গােষ্ঠীর নিরঙ্কুশ ও একচ্ছত্র শাসনব্যবস্থা, যাতে শাসিতদের কোনও সম্মতির প্রয়ােজন হয় না। প্রত্যয়টি রােমান রিপাবলিক আমল থেকে প্রচলিত যখন আপতকালে সেনেটে কোনও ব্যক্তিকে ছয় মাসের জন্য একনায়ক হিসেবে নিয়ােগ করা হতো। আরো পড়ুন

এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থা কাকে বলে

যে-শাসন ব্যবস্থায় দেশে একটি সরকার ও একটি আইনসভা থাকে এবং সংবিধান লিখিত অথবা অলিখিত হতে পারে সেই শাসন ব্যবস্থাকে এককেন্দ্রিক শাসনব্যবস্থা (ইংরেজি: Unitary state) বলে। এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থা কেন্দ্রীয় আইনসভারই প্রাধান্য বজায় থাকে। স্থানীয় বা আঞ্চলিক সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করে। আরো পড়ুন

আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এ. এন. সি. দক্ষিণ আফ্রিকার বামপন্থী রাজনৈতিক দল

আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা আফ্রিকার জাতীয় কংগ্রেস বা এ. এন. সি. (ইংরেজি: African National Congress) দক্ষিণ আফ্রিকার একটি বামপন্থী রাজনৈতিক দল। ঐতিহাসিকভাবে দেখা যায়, দক্ষিণ আফ্রিকা ইউনিয়নের সৃষ্টি হয় প্রধানত শ্বেতাঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সুরক্ষিত করার উদ্দেশ্যে। এর বিরুদ্ধে মুক্তি-আন্দোলন গড়ে ওঠে ১৯১২-তে। এই প্রথম মুক্তি-আন্দোলনেরই নাম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এ. এন. সি.) এই মধ্যবিত্ত … Read more

জোয়ান বা যোয়ানের ২০টি ব্যবহার বা ভেষজ গুণাগুণ

জোয়ান বা যোয়ান খাবারকে সহজে হজম করায়। ঘরোয়া ওষুধের মধ্যে যোয়ানের ব্যবহার আমাদের দেশে প্রাচীন কাল থেকেই হয়ে আসছে। যোয়ানের সংস্কৃত নাম যমানী। যোয়ান খাবার হজম করায়, রুচি উৎপন্ন করে, তীক্ষ্ণ, গরম, হালকা খিদে বাড়িয়ে দেয়, তেতো আর পিত্ত উৎপন্ন করে। শুক্র শূল, বায়ু, কফ, পেটের গ্যাস, গুল্ম, লিভারের অসুখ ও কৃমির প্রকোপ কমিয়ে দেয়। সেই সঙ্গে বাত নাশক, উদ্বিগ্নতা দূর করে, শূলের ব্যথা কমায়, কফ, জ্বর, কৃমি নাশ করে, দুর্গন্ধ দূর করে। বদহজম, পেটের অসুখ, আমাশা, আর সর্দি সারিয়ে দেয়। কলেরা রোগে যোয়ানের প্রভাব কম হলেও এই অসুখেও উপকারক। আরও পড়ুন

মৌরি দানার ১০টি ভেষজ গুণ ও অন্যান্য ব্যবহার

মৌরি (বৈজ্ঞানিক নাম: foeniculum-vulgare) শরীর শীতল করে তাই প্রাচীন কাল থেকেই মৌরির ব্যবহার মশলা আর মুখশুদ্ধি রূপে হয়ে আসছে। পান সাজবার সময়েও পানের ভেতর মৌরি দেওয়া হয়। মৌরি স্বাদে মিষ্টি বা মধুর। এই মধুরতা গুণের জন্যেই সংস্কৃত ভাষায় মৌরিকে মধুরী বলা হয় । চরকের মতে, মৌরি শূল প্রশমন করে বা কমিয়ে দেয়। সুশ্রুতের মতে কফ নাশ করে। আয়ুর্বেদ মতে মৌরি শীতবীর্য (শীতল), রুচিকর, শুক্রবর্ধক, মুখদোষ নিবারক, রক্তপিত্ত, জ্বর, পেটের অসুখে, চোখের অসুখে ও শ্লেষ্ম রোগে উপকারী। যোনির ব্যথা, কোষ্ঠবদ্ধতা (মল না হওয়া), অগ্নিমান্দ্য (খিদে না হওয়া), কৃমি, কাশি, বমি, শূল ও বায়ুনাশ করে, খাবার হজম করায় (পাচক)। আরও পড়ুন

হিং খাওয়ার উপকারিতা ও রোগ সারাতে ১১টি ভেষজ প্রয়োগ

পেটের অসুখ সারাতে হিং উপকারি। এটি এমন একটি মশলা যার প্রয়োজন হয় সাধারণত তরকারিতে বা ডালে ফোড়ন দেওয়ার নন্য। হিন্দিতে ফোড়ন দেওয়াকে বলা হয় ‘বধারনা’। হিং ফোড়ন দেওয়ার কাজে ব্যবহার করা হয় বলে একে বলা হয় ‘বধারনী’ । অনেক সময় পেয়াজের বদলেও এটা ব্যবহার করা হয়। অরুচি, গ্যাস, পেটের নানা অসুখ সারাতে এটা ওষুধ হিসেবে … Read more

শাহজিরা বা শাজিরা বা শাহিজিরা ১০টি ভেষজ গুণ

শাজিরা বা শাহজিরা বা শাহিজিরা (Elwendia persica) চোখের পক্ষে ভাল শাহজিরা আয়ুর্বেদ মতে, উষ্ণবীর্য বা গরম কড়া, সুগন্ধযুক্ত, কটুরস বা তেতো, মল সংগ্রাহক বা মলরোধ করে, রুক্ষ, অগ্নিহদীপক বা খিদে বাড়িয়ে দেয়, কফ নাশ করে, রুচি বৃদ্ধি করে, চোখের পক্ষে ভাল।হকিমি বা ইউনানি মতে, শাহজিরা খেলে শরীরে উষ্ণতা ও মনে সুকৃর্তি বা চনমনে ভাব আসে, কফ ও বায়ু নাশ করে, ফোলা সেরে যায় বা কমে যায়, পাকস্থলীর বদরস (বিকৃত রস) বিদূরিত হয়, রসদোষ নষ্ট হয়, খিদে বেড়ে যায়, প্রস্রাব পরিষ্কার হয়, ঋতু (মাসিক) পরিষ্কার হয়।আরও পড়ুন

error: Content is protected !!