‘ঐক্য প্রসঙ্গে’ প্রবন্ধ থেকে

শ্রমিকদের ঐক্য সত্যই আবশ্যক। এবং সবচেয়ে আবশ্যক এইটে বোঝা যে শ্রমিকেরা নিজেরা ছাড়া আর কেউ তাদের ঐক্য ‘দান করতে’ পারে না, তাদের ঐক্যে সাহায্য করার ক্ষমতা আর কারো নেই। ঐক্য ‘প্রতিশ্রুতির’ ব্যাপার নয়—সেটা হবে ফাঁকা বড়াই, আত্মপ্রতারণা। বুদ্ধিজীবি গোষ্ঠীগুলির ‘সম্মতি’ থেকে ঐক্য সৃষ্টি করা যায় না—এটা হলো সবচেয়ে শোচনীয়, সবচেয়ে বাতুল, সবচেয়ে অজ্ঞ একটা বিভ্রান্তি। আরো পড়ুন

কার্ল মার্কসের জীবন

নতুন পঞ্জিকা অনুসারে কার্ল মার্কসের জন্ম হয় ১৮১৮ সালে ৫ মে ত্রিয়ের শহরে (প্রুশিয়ার রাইন অঞ্চলে)। তার পিতা ছিলেন আইনজীবী, ধর্মে ইহুদি, ১৮২৪ সালে তিনি প্রটেস্টান্ট ধর্ম গ্রহণ করেন। পরিবারটি ছিল সচ্ছল ও সংস্কৃতিবান, কিন্তু বিপ্লবী নয়। ত্রিয়েরের স্কুল থেকে পাশ করে মার্কস প্রথমে বন এবং পরে বার্লিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও আইনশাস্ত্র পড়েন, কিন্তু বিশেষ ভাবে অধ্যায়ন করেন ইতিহান ও দর্শন। আরো পড়ুন

প্রতিক্রিয়াশীল ট্রেড ইউনিয়নে বিপ্লবীদের কি কাজ করা উচিত?

জার্মান ‘বামপন্থীরা’ মনে করেন যে, তারা যতটা সংশ্লিষ্ট তাতে এই প্রশ্নে জবাবটা হল অকুণ্ঠ নেতিবাচক। তাঁদের মতে, ‘প্রতিক্রিয়াশীল’ আর ‘প্রতিবৈপ্লবিক’ ট্রেড ইউনিয়নগুলির বিরুদ্ধে বিভিন্ন জাঁকাল আক্রমণ এবং ক্রুদ্ধ জিগির থেকেই যথেষ্ট ‘প্রমাণিত’ হচ্ছে যে লেগিনের ধরনের ইতর সোস্যাল শোভিনিস্ট, আপোষপন্থি এবং প্রতিক্রিয়াশীল ট্রেড ইউনিয়নগুলিতে বিপ্লবী এবং কমিউনিস্টদের কাজ করাটা অনাবশ্যক, এমনকি অমার্জনীয়। আরো পড়ুন

সোভিয়েত প্রজাতন্ত্রে নারী শ্রমিক আন্দোলনের কর্তব্য

কমরেডগণ, নারী শ্রমিক এই সম্মেলনকে অভিনন্দিত করতে পেরে আমি অতি আনন্দিত। প্রতিটি মেহনতি নারী এবং মেহনতি জনগণের প্রতিটি সচেতন সদস্য যে সব বিষয় ও প্রশ্নে স্বভাবতই আগ্রহী, তা নিয়ে আমি কিন্তু আলোচনা করব না। সে প্রশ্ন হলো সবচেয়ে জরুরি— এ প্রশ্ন হলো রুটি এবং আমাদের সামরিক পরিস্থিতির প্রশ্ন। কিন্তু আপনাদের সভার বিবরণ সংবাদপত্রে যা দেখেছি তাতে এই প্রশ্নগুলি বিশদভাবে আরো পড়ুন

আমাদের বিপ্লবের কথা

(ন. সুখানভের মন্তব্য প্রসঙ্গে) ১. বিপ্লব প্রসঙ্গে সুখানভের মন্তব্যগুলোর ওপর এই কয়দিন চোখ বুলিয়ে দেখছিলাম। সবচেয়ে বেশি চোখে পড়ে দ্বিতীয় আন্তর্জাতিকের সমস্ত নায়কদের মতোই আমাদের সমস্ত পেটি-বুর্জোয়া গণতন্ত্রীদের পুঁথিবীগীশি। তারা যে অসাধারণ ভীরু সেকথা ছেড়ে দিলেও, জার্মান নিদর্শন থেকে ন্যুনতম বিচ্যুতির কথা উঠলেই তাদের সেরা লোকেরাও যে কুণ্ঠিত হয়ে পড়ে, গোটা বিপ্লব ধরেই যথেস্ট প্রদর্শিত সমস্ত পেটি-বুর্জোয়া গণতন্ত্রীদের এই বৈশিষ্ট্যের কথা না তুললেও, চোখে পড়ে তাদের অতীতের দাসসুলভ অনুকরণ। আরো পড়ুন

ফ্রিডরিখ এঙ্গেলস প্রসঙ্গে

নিভে গেল মনীষার কীবা সে প্রদীপ, কীবা সে হৃদয় হায় থামালো স্পন্দন।[১] নতুন পঞ্জিকা অনুসারে ১৮৯৫ সালের ৫ আগস্ট (২৪ জুলাই) লন্ডনে ফ্রিডরিখ এঙ্গেলসের মৃত্যু হয়েছে। স্বীয় বন্ধু কার্ল মার্কসের (১৮৮৩) মৃত্যুর পর এঙ্গেলসই ছিলেন গোটা সভ্য দুনিয়ার আধুনিক প্রলেতারিয়েতের সবচেয়ে বিখ্যাত মনীষী ও গুরু। কার্ল মার্কসের সঙ্গে ফ্রেডারিক এঙ্গেলসের পরিচয়ের পর থেকে দুই বন্ধুর জীবনকর্ম হয়ে উঠে তাঁদের সাধারণ আদর্শ। আরো পড়ুন

error: Content is protected !!