আমাদের মতামত

সৈনিক প্রতিনিধি সোভিয়েতের নির্বাহী কমিশনের সিদ্ধান্তের জবাব, ১৬ এপ্রিলের কয়েকটি সংবাদপত্রে নিচের সিদ্ধান্তটি প্রকাশিত হয়েছে: একটি বিপ্লবী গ্রুপ, যারা এমনকি একটি সোশ্যাল-ডেমোক্র্যাটিক পার্টির পতাকা তলে প্রায়শ ধ্বংসাত্মক প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে যারা নিজেদের লেনিনবাদী বলে পরিচয় দেন তাদের পরিচালিত প্রপাগান্ডা-সংশ্লিষ্ট যেসব রিপোর্ট ‘কমরেডরা আলোচনা করছেন’; ডানপন্থীদের পক্ষ থেকে আরো পড়ুন

ব্রেস্ত চুক্তি অনুমোদনের সিদ্ধান্ত

ব্রেস্ত-লিতোভস্কে আমাদের প্রতিনিধিরা ১৯১৮ সালের ৩রা মার্চ যে শান্তি চুক্তি সম্পন্ন করেছে তা কংগ্রেস সমর্থন (অনুমোদন) করছে। আমাদের সৈন্যবাহিনীর অবর্তমানতা হেতু এবং বুর্জোয়া শ্রেণি ও বুর্জোয়া বুদ্ধিজীবীরা যে জনগণের ভাগ্যে কোনো সহায়তা দেয় নি বরং তা ব্যবহার করেছে নিজেদের স্বার্থপর শ্রেণি-লক্ষ্যে, যুদ্ধে সেই জনগণের শক্তির চূড়ান্ত ক্ষয়হেতু অবিশ্বাস্য রকমের দুর্বিষহ জবরদস্তিমূলক অবমাননাকর ঐ শান্তি চুক্তি সম্পন্ন করার নির্দেশদানে কেন্দ্রীয় কার্যকরী কমিটি আরো পড়ুন

সোভিয়েত সরকারের সাফল্য ও বিঘ্ন

সাবেকী কল্পলৌকিক সমাজতন্ত্রীরা কল্পনা করত যে, সমাজতন্ত্র গঠন করা সম্ভব অন্য ধরনের লোক নিয়ে; প্রথমে তারা উৎকৃষ্ট, নিষ্পাপ, চমৎকার শিক্ষাপ্রাপ্ত মানুষ গড়ে তুলবে এবং পরে সমাজতন্ত্র গড়বে তাদের নিয়ে। আমরা তাতে সর্বদাই হেসেছি ও বলেছি যে, ওটা হলো পুতুল খেলা, সমাজতন্ত্র নিয়ে ওটা নবাবনন্দিনীদের বিলাস, গুরত্বপূর্ণ রাজনীতি নয়। আরো পড়ুন

শ্লোগান প্রসঙ্গে

এমনটা খুব ঘন ঘনই ঘটেছে, যখন ইতিহাস অপ্রত্যাশিত-আপতিক মোড় ঘুরেছে, এমন কি বিভিন্ন প্রগতিশীল পার্টিও কিছুকালের জন্য নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অপারগ হয়েছে এবং আওড়ে চলেছে এমন সব শ্লোগান যা আগে সঠিক ছিল, কিন্তু এখন হয়ে গেছে একেবারেই অর্থবর্জিত – অর্থবর্জিত হয়েছে তেমনি ‘সহসা’, যেমন ‘সহসা’ অপ্রত্যাশিত, আপতিক ছিল ইতিহাসের মোড়ঘোরা। আরো পড়ুন

রাশিয়া এবং তার পূর্বাঞ্চলের মুসলমানদের প্রতি আবেদন — স্তালিন ও লেনিন

রাশিয়াতে বিশাল বিশাল ঘটনা ঘটছে। অন্যান্য দেশগুলিকে পৃথক করার জন্য যে রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছিল সেটার সমাপ্তি সন্নিকটে। মানুষের পৃথিবীতে মানুষকে দাসত্বে আবদ্ধকারী এবং ডাকাতদের শাসন প্রায় সমাপ্তির পথে। রুশ বিপ্লবের জোয়ারে দাসত্ব ও ভূমিদাসত্বের পুরানো পৃথিবীটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে … একটি নতুন পৃথিবী জন্ম নিচ্ছে, শ্রমজীবি এবং স্বাধীন মানুষের একটি পৃথিবী। আরো পড়ুন

সংবিধান সভা সম্বন্ধে থিসিস

১. সংবিধান সভা বসাবার দাবিটা ছিলো বৈপ্লবিক সোশ্যাল-ডেমোক্রাসির কর্মসূচির খুবই ন্যায়সংগত একটা অঙ্গ, তার কারণ কোনো বুর্জোয়া প্রজাতন্ত্রে সংবিধান সভা হলো গণতান্ত্রিকতার সর্বোচ্চ আকার, আর কারণ হলো এই যে, কেরেনস্কির নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী প্রজাতন্ত্র প্রাক-পার্লামেণ্ট স্থাপন করার সাহায্যে নির্বাচনে জয়াচুরি এবং নানা উপায়ে গণতান্ত্রিকতা লঙ্ঘনের আয়োজন করছিলো। আরো পড়ুন

মেহনতি ও শোষিত মানুষের অধিকার ঘোষণা

ক) রাশিয়া এতদ্বারা শ্রমিক, সৈনিক এবং কৃষক প্রতিনিধিদের সোভিয়েতসমূহের প্রজাতন্ত্র বলে ঘোষিত হলো। কেন্দ্রীয় আর স্থানিক সমস্ত ক্ষমতা ন্যস্ত হলো এইসব সোভিয়েতের হাতে। খ) স্বাধীন জাতিসমূহের অবাধ সম্মিলনের নীতি অনুসারে সোভিয়েত জাতীয় প্রজাতন্ত্রগুলির ফেডারেশন হিসেবে প্রতিষ্ঠিত হলো রাশিয়া সোভিয়েত প্রজাতন্ত্র। আরো পড়ুন

সোভিয়েত সরকারের আশু কর্তব্য সম্পর্কে ছয়টি থিসিস

সোভিয়েত প্রজাতন্ত্রের আন্তর্জাতিক পরিস্থিতি অতিমাত্রায় সুকঠিন ও সংকটাকীর্ণ, কেননা আন্তর্জাতিক পুঁজি ও সাম্রাজ্যবাদের অতি সুগভীর ও মূলগত স্বার্থই তাকে প্রবৃত্ত করছে শুধু রাশিয়ার ওপর সামরিক হানার প্রয়াসে নয়, আরো পড়ুন

সোভিয়েত প্রজাতন্ত্রে নারী শ্রমিক আন্দোলনের কর্তব্য

কমরেডগণ, নারী শ্রমিক এই সম্মেলনকে অভিনন্দিত করতে পেরে আমি অতি আনন্দিত। প্রতিটি মেহনতি নারী এবং মেহনতি জনগণের প্রতিটি সচেতন সদস্য যে সব বিষয় ও প্রশ্নে স্বভাবতই আগ্রহী, তা নিয়ে আমি কিন্তু আলোচনা করব না। সে প্রশ্ন হলো সবচেয়ে জরুরি— এ প্রশ্ন হলো রুটি এবং আমাদের সামরিক পরিস্থিতির প্রশ্ন। কিন্তু আপনাদের সভার বিবরণ সংবাদপত্রে যা দেখেছি তাতে এই প্রশ্নগুলি বিশদভাবে আরো পড়ুন