ছায়া বিরুৎ উষ্ণমণ্ডলীয় অঞ্চলের জন্মে। ফসলের পতিত জমিতে অযত্নে, অবহেলায় যেসব আগাছা ওষুধি গুণাগুণ নিয়ে জন্মে থাকে তার মধ্যে এটি একটি। ছায়া একধরনের বর্ষজীবী ও কষ্টসহিষ্ণু প্রজাতি।
ছায়া-এর বর্ণনা:
ছায়া ঋজু বা অর্ধঋজু, একবর্ষজীবী বা বহুবর্ষজীবী বীরুৎ, কখনও নিম্নাংশ কাষ্ঠল, ১৫-৩০ সেমি উঁচু, কাণ্ড ও শাখা প্রশাখার প্রস্তুদে গোলাকার, সরেখ, শক্ত, কম বা বেশী সাদাটে বা হলুদাভ, ঘন লোমাবৃত, কম বা বেশি খসখসে রোমশ, খুব বিরলভাবে ঘন ক্ষুদ্র কোমল রোমাবৃত বা শুভ্রবৎ, মধ্যসন্ধি সাধারণত ২ সেমি অপেক্ষা খর্বতর।
পত্র একান্তর, ০.৬-৫.০ X ০.৩-৩.০ সেমি, উপবৃত্তাকার বা বিডিম্বাকার বা কীলকাকার বা সংকুচিত পীঠ হতে উপগোলাকার, অতিখর্ব শিখর দ্বারা সূক্ষ্মাগ্র বা কিছুটা সুলগ্ন, সাধারণভাবে ঘন লোমাবৃত বা নিমপৃষ্ঠ ধুসর এবং উপরিভাগ আরও হাক্কা, কখনও উপর পৃষ্ঠ অধমসৃণ, বিরলভাবে পুরোটাই মসৃণ। পুষ্পবিন্যাস অবৃন্তক কাক্ষিক শীর্ষ বা স্পাইক, ০.৪-১.৬ X ০.২-০.৪ সেমি, অপসারী, বেলনাকার, রেশমী, বেশিরভাগ ক্ষেত্রে ২-৪টি, একসাথে, ছড়ানো বা সাধারণত গোলাকার শীর্ষের সাথে তির্যকভাবে ঋজু। মঞ্জরীপত্র এবং মঞ্জরীপত্রিকা অবতল, বদ্বীপসদৃশ ডিম্বাকার থেকে আয়তাকার-ডিম্বাকার, তীক্ষ্ণ, ঝিল্লিময়, সাদা, বহিঃস্থভাবে রোমশ, স্থায়ী।
পুষ্পপুটে ৫টি পুষ্পপুটাংশ, পুষ্পপুটাংশ ডিম্বাকার-আয়তাকার, বাইরের ২টি স্বচ্ছ, বহিঃধাবন্ত শিরা দ্বারা আকস্মিকভাবে সংকুচিত শীর্ষ হতে স্পষ্ট সূক্ষ খর্বাগ্র, অপর ৩টি কিছুটা খর্বাকৃতি ও সরু, সবুজ মধ্যশিরা বিশিষ্ট, সূক্ষ্মাগ্র। পুংকেশর ৫টি, পুষ্পপুটের প্রায় অর্ধেক লম্বা, পাতলা। গর্ভদণ্ড এবং দুটি অপসারী খর্ব গর্ভমুণ্ড পুষ্পেদগমের সময় দৈর্ঘ্যে গর্ভাশয়ের অর্ধসমান হয়। ফল অ্যাকিন জাতীয়, প্রশস্তভাবে ডিম্বাকার, সূক্ষ্মাগ্র, প্রায় ১ মিমি ব্যাসবিশিষ্ট। বীজ বৃক্কাকার, কালো, উজ্জ্বল, কেন্দ্রে মসৃণ, প্রান্ত জুড়ে অস্পষ্টভাবে জালিকাকার। ফুল ও ফল ধারণ এপ্রিল-জুলাই। ক্রোমোসোম সংখ্যা: n = ১৬।
আরো পড়ুন: ছায়া গুল্ম-এর নানা গুণাগুণের বিবরণ
ছায়া-এর বিস্তৃতি:
ভারতের উচ্চতর অংশ, মধ্যপ্রাচ্য, গ্রীষ্মমণ্ডলী আফ্রিকা থেকে এশিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, শ্রীলংকা, ফিলিপাইন এবং পাপুয়া নিউগিনি। বাংলাদেশের ইহা ঢাকা জেলা থেকে নথিভূক্ত করা হয়েছে।
অর্থনৈতিক ব্যবহার ও গুরুত্ব:
মূত্রবর্ধক, কোমলকারক, কৃমিনাশক হিসেবে এ উদ্ভিদ ব্যবহৃত হয়। এবং আবার পাথরি গঠন, মুত্রকৃচ্ছতা, মাথা ধরা, কাশি এবং আকস্মিক ফোলায় ব্যবহৃত হয় (Kirtikaar et al., 1935)।
অন্যান্য তথ্য:
বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের ৬ষ্ঠ খণ্ডে (আগস্ট ২০১০) ছায়া প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, এদের শীঘ্র কোনো সংকটের কারণ দেখা যায় না এবং বাংলাদেশে এটি আশঙ্কামুক্ত হিসেবে বিবেচিত। বাংলাদেশে ছায়া সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে এই প্রজাতিটির বর্তমানে সংরক্ষণের প্রয়োজন নেই।
- আকন্দ গাছ-এর ১৩টি ঔষধি গুণাগুণ এবং উপকারিতা
- যূথিকাপর্ণী গুল্মের ভেষজ গুণাগুণের বিবরণ
- কুড় এশিয়ায় জন্মানো ভেষজ গুল্ম
- পিছন্দি গুল্ম-এর ভেষজ গুণাগুণ
- পিছন্দি পূর্ব এশিয়ায় জন্মানো ভেষজ গুল্ম
- জিট্টি পাহাড়ে জন্মানো উপকারী গুল্ম
- নোয়া মরিচা পার্বত্যঞ্চলে জন্মানো গুল্ম
- দেশি সির্খী দক্ষিণ এশিয়ার গুল্ম
- ছোট বান্দা দক্ষিণ এশিয়ায় জন্মানো ভেষজ গুল্ম
- ঢেঁড়সের পুষ্টিমান-এর বিবরণ
- চোরপাতা দক্ষিণ এশিয়ার ভেষজ গুল্ম
- ছোট কুকুরচিতা উষ্ণমণ্ডলীয় অঞ্চলের গুল্ম
- বাউলাহরিনা উষ্ণমন্ডলীয় অঞ্চলের গুল্ম
- হিমালয়ান বনচালতা দক্ষিণ এশিয়ার ভেষজ গুল্ম
- কুরকুর জিউয়া ভেষজ গুণসম্পন্ন গুল্ম
- পাতি বনচালতা বাংলাদেশের পুর্বাঞ্চলে জন্মে
- দেশি বনচালতা বাংলাদেশের অরন্যে জন্মানো গুল্ম
- আরোহী জেসমিন সপুষ্পক আরোহী গুল্ম
- গুচ্ছ ল্যান্টানা ভেষজ গুল্ম
- সাদা ফুলি দক্ষিণ এশিয়ায় জন্মানো গুল্ম
- জগতমদন দক্ষিণ এশিয়ার ভেষজ গুল্ম
- লাল ভেরেন্ডা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মানো গুল্ম
- জামাল গোটা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের গুল্ম
- বিঝু ফুল পার্বত্যঞ্চলে জন্মানো ভেষজ প্রজাতি
- দুধিয়ালতা দক্ষিণ এশিয়ায় জন্মানো ভেষজ গুল্ম
- ভুটানি রঙ্গন বড় আকারের গুল্ম বিশেষ
- ঝুমকা জবা উষ্ণমন্ডলীয় অঞ্চলের আলঙ্কারিক গুল্ম
- জবা বাংলাদেশের সর্বত্রে জন্মানো ভেষজ গুল্ম
- পানিসরা বা পিচান্দি উষ্ণমণ্ডলীয় অঞ্চলের উপকারী বৃক্ষ
- কুকুরবিছা বাংলাদেশের উপকারী গুল্ম
তথ্যসূত্র:
১. এ বি এম রবিউল ইসলাম (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৮৯-৯০। আইএসবিএন 984-30000-0286-0
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Ranjithsiji
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে”, “ফুলকির জন্য অপেক্ষা”। যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ” এবং যুগ্মভাবে রচিত বই “নেত্রকোণা জেলা চরিতকোষ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।