মমরডিকা হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গণ
মমরডিকা হচ্ছে কিউকারবিটাসি (শসা লাউ) পরিবারের একটি গণের নাম। এরা বর্ষজীবী বা বহুবর্ষজীবী আরোহী বা ভূশায়ী বীরুৎ। পত্র অর্ধ-গোলাকার বা ডিম্বাকার-তাম্বুলাকার, অখন্ড, ৩-৯ পদাঙ্গুলিকারে খন্ডিত। আকর্ষ সরল বা ২ খন্ডিত। পুষ্প হলুদ বা সাদা, ভিন্নবাসী বা সহবাসী। আরো পড়ুন