এককাঠি দুকাঠি

এক পা বাইরে।/ এক পা/ মনের ভেতরে।/ ডালে দোল খায়/ আকাশকুসুম,/ শৃঙ্খলে বাঁধা/ স্মৃতি যায় ঘুম/ শেকড়ে।/ এক পা ওঠালে/ এক পা/ পেছনে ঠেলে।/ এ যখন ছাড়ে/ লাগে ওর টান/ থেকে থেকে হলে/ ওর উত্থান/ এ পড়ে। আরো পড়ুন

অগত্যা

তিন কাল গিয়ে এক কালে ঠেকা বুড়ো/ সব পাতা ঝ’রে গেলে শীতে/ ফু দিয়ে স্মৃতিতে/ একা সে আঁটকুড়ো/ ব’সে ব’সে সারাক্ষণ ফোলায় ফাঁপায় / রঙিন বুদ্বুদ/ যেখানে যা পায়/ মাটিতে লাগিয়ে মুখ খুঁটে খায় খুদ/ পাখিদের মতন হুবহু/ এক থেকে/ সেও হতে চেয়েছিল বহু/ একা তাকে ফেলে রেখে গিয়েছে প্রত্যেকে/ দাঁতে আরো জোর কমবে চোখে কমবে জ্যোতি/ জিভ আরো বেশি করে চাইতে থাকবে নুন-ঝাল-টক/ তখনই ফিরিয়ে নেবে বস্তু তার দেহ থেকে গতি আরো পড়ুন

জল নেমে গেলে পলি

দেবতার থানে ধ’রে দিয়ে পাঁচসিকে/ কিনে নেব ত্রাণ -/ আমরা নই সে চিজ/ হানা দিলে বান/ ডেকে তুলে পড়শিকে/ চলে আমাদের তদন্ত তজবিজ।/ পেটে পড়ে টান,/ পড়ক –/ উঁচুতে টাঙাই শিকে/ পদ্মপাতায় ভালো ক’রে মুড়ে/ মাটির হাঁড়ির মুখ/ হাতের নাগাল থেকে ঢের দূরে/ তুলে রেখে দিই বীজ আরো পড়ুন

আমরা করবো জয় নিশ্চয়, আহা বুকের গভীরে আছে প্রত্যয় আমরা করবো জয়!

আমরা করবো জয়! আমরা করবো জয়! আমরা করবো জয়! নিশ্চয় … আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করবো জয়! নিশ্চয় … ।। আমাদের নেই ভয়, আমাদের নেই ভয়, আমাদের নেই ভয় আজ আর আরো পড়ুন

আমি বড় দুঃখে দুঃখী আমি ও গুরু ভবে কেউ নাই আপনার, তোমার শ্রীচরণে এই

আমি বড় দুঃখে দুঃখী আমি ও গুরু ভবে কেউ নাই আপনার হচ্ছে হেমাঙ্গ বিশ্বাসের লেখা একটি আধুনিক বাংলা গণসংগীত। গানটি মাঝারি আকারের ১৪ লাইনের একটি কাহিনীকাব্য। গানটি সুর করেছিলেন হেমাঙ্গ বিশ্বাস নিজেই এবং তিনিই গেয়েছিলেন। আরো পড়ুন

ভানুমতীর খেল

সাদার গায়ে ছিটানও কিছু কালি;/ বিষয়আশয় বলতে সেই বুড়োর/ আর আছে কী?/ এই নিয়েই তো খালি/ যত রাজ্যের চাপান আর উতোর।/ ইহকালের কাছে তো সেই বুড়ো/ পাতেনি হাত ;/ আপনি মিলেছে যা/ তাতেই খুশি, হোক না খুদকুঁড়ো/ হোক কিছু তার চোখের জলে ভেজা। আরো পড়ুন

আমার ভাবনার কিন্তু দূর হইল না শুনেন গো মুরশিদ, আমার ভাবনার কিন্তু দূর হইল না

আমার ভাবনার কিন্তু দূর হইল না শুনেন গো মুরশিদ হচ্ছে হেমাঙ্গ বিশ্বাসের লেখা একটি আধুনিক বাংলা গণসংগীত। গানটি মাঝারি আকারের ১৫ লাইনের একটি বাংলা গণসংগীত। গানটি সুর করেছিলেন হেমাঙ্গ বিশ্বাস নিজেই এবং তিনিই গেয়েছিলেন। গানটি হেমাঙ্গ বিশ্বাসের একটি জনপ্রিয় গণসংগীত এবং এটি এই গানটিতে মুর্শিদের কাছে অভাব সংক্রান্ত অভিযোগ করা হয়েছে। কাহিনী আকারে গায়ক তার … Read more

খেলা

খেলনাগুলো পড়ে রইল/ ছড়িয়ে ছিটিয়ে/ দেশলাইয়ের বাক্স জোড়া দিয়ে/ তৈরি করা রেল/ উনুন কড়াই খুন্তি/ চালডাল ভাড়ার হেঁশেল/ হাত-খসা পা-খসা/ মুণ্ডুহীন/ কয়েকটা পুতুল/ চেয়ার টেবিল টুল/ মুখোলে ফোটানো আরো পড়ুন

চিৎ

বুড়োর কানের কাছে এনে মুখ/ বললাম হেঁকে,/ ‘ওহে, বেলা গেল। ’/ বুড়ো হেসে বলে, ‘ওরে উজবুক,/ তবে তো এখনই/ কনে-দেখা-আলো।’/ বললাম, ‘বুড়ো, বেঁচে করবে কি ?/ চোখেও দেখ না,/ কানেও শোনে না। আরো পড়ুন

আমার শান্তির গৃহ, সুখের স্বপনরে…. দরদী কে দিল ভাঙিয়া, মন কান্দেরে পদ্মার

আমার শান্তির গৃহ, সুখের স্বপনরে…. দরদী কে দিল ভাঙিয়া/ মন কান্দেরে পদ্মার চরের লাইগ্যা ../ মন কান্দেরে পদ্মার চরের লাইগ্যা দরদীরে,/ মন কান্দে পদ্মার পাড়ের লাইগ্যা।।
পানীত কান্দে, পানী খাউরি, শুকনাত কান্দে টিয়া/ আমার অভাইগ্যার অন্তর কান্দেরে .. পোড়া দেশের লাগিয়া।। মন কান্দেরে পদ্মার চরের লাইগ্যা .. আরো পড়ুন

error: Content is protected !!