পরিবারের কার্যাবলি, নানা দায়িত্ব ও তার স্বরূপ

পরিবারের কার্যাবলি ঠিক কি কি এ নিয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে সাধারণত: অধিকাংশ সমাজবিজ্ঞানী মনে করেন পরিবারের কাজগুলো হচ্ছে যৌন নিয়ন্ত্রণ ও প্রজনন, শিশুর যত্ন ও সামাজিকীকরণ, অর্থনৈতিক সহযোগিতা, ঘনিষ্ঠতা ও সাহচর্য, সামাজিক স্তরবিন্যাস ব্যবস্থার রক্ষণাবেক্ষণ প্রভৃতি।  আরো পড়ুন

বাহ্যিক চেহারা ও সারমর্ম হচ্ছে কোনো বস্তু বা অস্তিত্বের সামগ্রিক রূপ

বাহ্যিক চেহারা ও সারমর্ম বা আকার ও বস্তু বা আধার ও আধেয় (ইংরেজি: Form and Content) হচ্ছে কোনো বস্তু বা অস্তিত্বের সামগ্রিক চরিত্র উপলব্ধির সূত্র। আরো পড়ুন

রবার্ট ফিলমার ছিলেন সপ্তদশ শতকের ইংল্যাণ্ডের একজন রাষ্ট্রচিন্তাবিদ

রবার্ট ফিলমার (ইংরেজি: Robert Filmer; ১৫৮৯- ২৬ মে ১৬৫৩ খ্রি.) সপ্তদশ শতকের ইংল্যাণ্ডের একজন রাষ্ট্রচিন্তাবিদ। রবার্ট ফিলমার অবশ্য অধিক খ্যাতিলাভ করেন তাঁর মৃত্যুর পর। আরো পড়ুন

বিশ্বাসবাদ বিশ্বাস করে, যুক্তি নয়, বিশ্বাস দ্বারাই মানুষ চরম সত্যকে লাভ করতে পারে

বিশ্বাসবাদ (ইংরেজি: Fideism) বলা হয় সেই মতবাদকে যেখানে বিশ্বাস করা হয় যে, যুক্তি নয়, বিশ্বাস দ্বারাই মানুষ চরম সত্যকে লাভ করতে পারে। আরো পড়ুন

ইয়োহান গটলিব ফিকটে ছিলেন জার্মান ভাববাদী দার্শনিক

ইয়োহান গটলিব ফিকটে (ইংরেজি: Johann Gottlieb Fichte; ১৯ মে, ১৭৬২ – ২৭ জানুয়ারি, ১৮১৪) ছিলেন জার্মান ভাববাদী দার্শনিক। জার্মান ভাববাদী দর্শনে কাণ্টের পরেই ফিকটের স্থান। আরো পড়ুন

লুডউইগ ফয়েরবাখ ছিলেন একজন জার্মানির বস্তুবাদী দার্শনিক

লুডউইগ ফয়েরবাখ বা লুডউইগ ফয়েরবাক (ইংরেজি: Ludwig Feuerbach; ১৮০৪-৭২ খ্রি.) ছিলেন জার্মানির বস্তুবাদী দার্শনিক। একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। কিন্তু তাঁর বস্তুবাদী চিন্তাধারার জন্য ১৮৩০ সালে ফয়েরবাককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া হয়। হেগেলের ভাববাদের সমালোচনা এবং ধর্মের বস্তুবাদী ব্যাখ্যার জন্য ফয়েরবাখ ফ্রিডরিখ এঙ্গেলস, কার্ল মার্কস এবং সমসাময়িক অন্যান্য বস্তুবাদী চিন্তাবিদদের উপর বিশেষ প্রভাব বিস্তার করেন। আরো পড়ুন

যুক্তরাষ্ট্রীয় বা যুক্তরাষ্ট্রবাদ ব্যবস্থা প্রসঙ্গে

একটি রাষ্ট্রের মধ্যে ভাষা, জাতি বা অঞ্চলগত বৈচিত্র্যকে সমন্বিত করে যে রাষ্ট্রব্যবস্থা তৈরি করা হয় তাকে যুক্তরাষ্ট্রবা বা সংঘবাদ বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা (ইংরেজি: Federalism) বলে রাষ্ট্রবিজ্ঞানে অভিহিত করা হয়। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থার বিপরীতে ইউনিটারী বা এককেন্দ্রিক ব্যবস্থা বলে কথাটি প্রচলিত। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্য এরূপ যে, রাষ্ট্রের অন্তর্গত প্রদেশ বা অঙ্গরাজ্যগুলির কিছুটা স্বকীয় সংগঠন ও ক্ষমতার বিধান থাকে। আরো পড়ুন

পরিবারের ধারণা ও কাকে বলে

পরিবারের ধারণা প্রাচীন। আমরা পরিবারে বড় হয়ে উঠি এবং আমরা সবাই পরিবারের কথা ভালোভাবেই জানি। পরিবারের ধারণা অত্যন্ত সরল। স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে একত্রে গৃহে বসবাস করাই পরিবার। এটি একটি অর্থনৈতিক একক এবং ছেলে-মেয়েদের স্নেহ-মমতা দিয়ে রক্ষণাবেক্ষণ করে। আরো পড়ুন

অদৃষ্টবাদ বা দৈববাদ হচ্ছে মানুষের ইচ্ছা-অনিচ্ছা-নিরপেক্ষভাবেই জীবনের ঘটনা

মানুষের ইচ্ছা-অনিচ্ছা-নিরপেক্ষভাবেই তার জীবনের ঘটনাপ্রবাহ সংঘটিত হয়, এরূপ বিশ্বাসকে অদৃষ্টবাদ বা দৈববাদ (ইংরেজি: Fatalism) বলে। আরো পড়ুন

অস্তিত্ববাদ আধুনিক দর্শনের একটি চিন্তাধারা

অস্তিত্ববাদ (ইংরেজি: Existentialism) আধুনিক দর্শনের একটি চিন্তাধারা। প্রথম মহাযুদ্ধোত্তর যুগে জার্মানি এবং ফরাসি দেশে এবং দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের বিপর্যস্ত বুদ্ধিজীবীদের মধ্যে এই চিন্তার উদ্ভব এবং বিস্তার দেখা যায়। অস্তিত্ববাদী দর্শনের মূল প্রশ্ন হচ্ছে মানুষ এবং বিশেষ করে ব্যক্তির অস্তিত্ব। আরো পড়ুন

error: Content is protected !!