ল. ন. তলস্তয় এবং সমসাময়িক শ্রমিক আন্দোলন

রাশিয়ার প্রায় সমস্ত বড় শহরের শ্রমিক ল. ন. তলস্তয়ের জীবনাবসান প্রসঙ্গে ইতোমধ্যে প্রতিক্রিয়া প্রকাশ করেছে এবং কোনো-না-কোনোভাবে এই লেখকের প্রতি মনোভাব জানিয়েছে, এই যে-লেখক এমন কতকগুলি শিল্পকর্ম সৃষ্টি করেছেন যাতে তাঁর স্থান হয়েছে পৃথিবীর মহালেখকদের মধ্যে, তারা মনোভাব জানিয়েছে এই চিন্তাবীরের প্রতি, যিনি সমসাময়িক রাজনীতিক ব্যবস্থা আর সমাজব্যবস্থার বুনিয়াদী উপাদানগুলো আরো পড়ুন

প্রত্যাহারপন্থার অনুগামী আর রক্ষকদের ‘কর্মপন্থা’

একজন প্রাবন্ধিকের মন্তব্যলিপি [থেকে] প্রত্যাহারপন্থার অনুগামী আর রক্ষকদের ‘কর্মপন্থা’ বর্তমান আন্তঃবিপ্লব কালপর্যায়টাকে নিছক আপতিক বলে ব্যাখ্যা দেওয়া চলে না। স্বৈরতন্ত্রের বিকাশের ক্ষেত্রে, বুর্জোয়া রাজতন্ত্র, বুর্জোয়া কৃষ্ণ-শতক [১] পার্লামেন্ট প্রথা আর গ্রামাঞ্চলে জারতন্ত্রের বুর্জোয়া কর্মনীতির বিকাশের ক্ষেত্রে আমরা একটা বিশেষ পর্বের মুখোমুখি এসে পড়েছি, আরো পড়ুন

পাটি সংগঠন ও পার্টি সাহিত্য

সাহিত্য

রাশিয়ায় অক্টোবর বিপ্লবের পর (১) সোশ্যাল-ডেমোক্র্যাটিক ক্রিয়াকলাপের যে-নতুন পরিস্থিতি দেখা দিয়েছে, তাতে পার্টি সাহিত্যের প্রশ্নটি সামনে এসেছে। অবৈধ ও বৈধ সংবাদপত্রের মধ্যে পার্থক্য, ভূমিদাসভিত্তিক স্বৈরতন্ত্রী রাশিয়ার যে-যুগ তার শোকাবহ এই দায়ভাগটা অন্তর্ধান করতে শুরু করেছে। এখনও তা মরে যায় নি, মোটেই মরে নি। আমাদের প্রধান মন্ত্রীর ভণ্ড সরকার এখনও এতই দাপিয়ে বেড়াচ্ছে যে, আরো পড়ুন

লেভ তলস্তয় এবং তাঁর যুগ

লেভ তলস্তয় যে-যুগের মানুষ, যে-যুগ এমন বলিষ্ঠ রেখায়-রেখায় ফুটে উঠেছে তাঁর দেদীপ্যমান সাহিত্যিক রচনাবলিতেও এবং তাঁর মতবাদেও, সেটা ১৮৬১ সালের পরে শুরু হয়ে চলেছিল ১৯০৫ সাল অবধি। তলস্তয়ের সাহিত্যিক কর্মজীবন শুরু হয়েছিল আরও আগে, সেটা শেষ হয়েছিল আরও পরে, তা ঠিক, কিন্তু এই যে-কালপর্যায়ের উত্তরণকালীন প্রকৃতি তলস্তয়ের রচনাবলি এবং তলস্তয়বাদের সমস্ত বৈশিষ্ট্যসূচক উপাদানের উদ্ভব ঘটিয়েছিল আরো পড়ুন

গোর্কির বহিষ্কার সম্বন্ধে বুর্জোয়া পত্র-পত্রিকার গালগল্প

কয়েক দিন হলো বিভিন্ন বুর্জোয়া পত্র-পত্রিকা — ফ্রান্সের ‘ল্য’একলের’, ‘ল্য’রাদিকাল’, জার্মানির ‘বার্লিনের তাগেব্লাৎ’, আর রাশিয়ার ‘উত্রো রসিই’, ‘রেচ’, ‘রুস্কোয়ে স্লোভো’, ‘নোভয়ে ভ্রেমিয়া’ ঠোঁটে চুমকুড়ি কাটছে অতীব চাঞ্চল্যকর একটা খবর নিয়ে: সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি থেকে গোর্কির বহিষ্কার। এই বাজে রিপোর্টটাকে খণ্ডন করে ‘ফরভাৎর্স’এ[১] ইতিমধ্যে সংবাদ প্রকাশিত হয়েছে। আরো পড়ুন

ভি. আই. লেনিনের প্রবন্ধ সংকলন সাহিত্য প্রসঙ্গে’র সূচিপত্র

* পার্টি সংগঠন ও পার্টি সাহিত্য, * লেভ তলস্তয় – রুশ বিপ্লবের দর্পণ, * গোর্কির বহিষ্কার সম্বন্ধে বুর্জোয়া পত্র-পত্রিকার গালগল্প, * ‘একজন প্রাবন্ধিকের মন্তব্যলিপি প্রবন্ধ থেকে, * ১. প্রত্যাহারপন্থার অনুগামী আর রক্ষকদের কর্মপন্থা, * ল. ন. তলস্তয়, * ল. ন. তলস্তয় এবং সমসাময়িক শ্রমিক আন্দোলন আরো পড়ুন

তলস্তয় এবং প্রলেতারীয় সংগ্রাম

শাসক শ্রেণিগুলির বিরুদ্ধে তলস্তয়ের অভিযোগ প্রচণ্ড শক্তিশালী এবং অকৃত্রিম; গির্জা, আইন-আদালত, সমরবাদ, ‘আইনগত’ বিবাহবন্ধন, বুর্জোয়া বিজ্ঞান, ইত্যাদি যেসব প্রতিষ্ঠানাদি দিয়ে আধুনিক সমাজ বজায় থাকে সেগুলোর ভিতরকার মিথ্যাচার তিনি একেবারে স্পষ্ট করে খুলে ধরেছেন। কিন্তু, আধুনিক সমাজব্যবস্থার কবরখনক প্রলেতারিয়েতের জীবন, কর্ম এবং সংগ্রামের একেবারে বিরুদ্ধ প্রতিপন্ন হয়েছে তাঁর মতবাদ। আরো পড়ুন

সমাজতন্ত্রের দিকে যেতে ভয় পেলে এগোনো সম্ভব কি?

আসন্ন বিপর্যয় এবং তা প্রতিহত করার উপায় পুস্তিকা থেকে এতক্ষণ যা বলা হলো তার থেকে, সোশ্যালিস্ট-রেভলিউশানারি এবং মেনশেভিকদের চলতি সুবিধাবাদী ধ্যান-ধারণায় লালিত পাঠকের পক্ষ থেকে সহজেই এই আপত্তি উঠতে পারে: এখানে বর্ণিত ব্যবস্থাগুলির বেশির ভাগ বস্তুত সমাজতান্ত্রিকই, গণতান্ত্রিক নয়! (কোনো-না-কোনো আকারে) সাধারণত বুর্জোয়া, সোশ্যালিস্ট-রেভলিউশনারি এবং মেনশেভিক পত্রপত্রিকাগুলিতে উত্থাপিত এই চলতি আপত্তিটা হলো অনগ্রসর পুঁজিবাদের প্রতিক্রিয়াশীল পক্ষসমর্থন, স্ত্রুভীয় সাজে সজ্জিত সমর্থন। আরো পড়ুন

লেনিন রচনাবলী, তারিখ অনুসারে

লেনিন রচনা সংকলন

লেনিন রচনাবলী শ্রমিক শ্রেণির মুক্তি আন্দোলনের এক সুমহান উত্তরাধিকার। ভ্লাদিমির ইলিচ লেনিন নামটি সোভিয়েত ইউনিয়নের সাথে জড়িত। তিনি ছিলেন বিশ্ব শ্রমিক আন্দোলনের মহান নেতা, মেহনতি-শ্রমিকের মুক্তির জন্য লড়াই করেছেন আমৃত্যু। রোদ্দুরে সাইটে লেনিনের অনেকগুলো লেখা দেওয়া হয়েছে। আরো পড়ুন

রুশ সোশ্যাল-ডেমোক্রাটিক শ্রমিক পার্টির খসড়া কর্মসূচি

রুশ সোশ্যাল-ডেমোক্রাটিক শ্রমিক পার্টির খসড়া কর্মসূচি[১] (প্রবন্ধ থেকে) খ। (১৩) ভূমিদাস ব্যবস্থার এই সব জেরের মধ্যে সবচেয়ে প্রধান, এই বর্বরতার সবচেয়ে শক্তিশালী দুর্গ হলো জার স্বৈরতন্ত্র। এই হলো প্রলেতারীয় মুক্তি আন্দোলন ও জাতীয় সাংস্কৃতিক বিকাশের সবচেয়ে ক্রূর, সবচেয়ে বিপজ্জনক শত্রু। গ। সেইজন্য[২] রুশ সোশ্যাল-ডেমোক্রাটিক শ্রমিক পার্টির আশু, কর্তব্য হলো জার স্বৈরতন্ত্রের উচ্ছেদ ও তার পরিবর্তে গণতান্ত্রিক সংবিধানের ভিত্তিতে প্রজাতন্ত্র স্থাপন, যা নিশ্চিত করবে; আরো পড়ুন

error: Content is protected !!