নারী শ্রমিকদের প্রতি
কমরেডগণ, মস্কো সোভিয়েতের নির্বাচনে শ্রমিক শ্রেণির মধ্যে কমিউনিস্টদের পার্টির শক্তিবৃদ্ধি দেখা গেল। নারী-শ্রমিকরা যাতে নির্বাচনে বেশি ভূমিকা নেয় তা দরকার। যে সব সাবেকী, বুর্জোয়া, জঘন্য আইনে পুরুষের তুলনায় নারীদের সমাধিকারহীন করে রেখেছিল, দৃষ্টান্তস্বরূপ বিবাহ অধিকার বা সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পুরুষদের যা বিশেষ সুবিধা দিত, বিশ্বে প্রথম ও একমাত্র সোভিয়েত সরকার তা সব পুরোপুরি বিলুপ্ত করে। আরো পড়ুন