পাহাড়ি পিপুল দক্ষিণ এশিয়া ও মায়ানমারের খর্বাকার আরোহী লতা
পাহাড়ি পিপুল বা পাহাড়ী পুপিল হচ্ছে পিপারাসি পরিবারের পিপার গণের খর্বাকার আরোহী গুল্ম। এদের শাখাসমূহ খাটো, খাড়া। পাতা একান্তর, ঝিল্লীময়, স্থুল ডিম্বাকার-ভল্লাকার, ৭-১৩ x ৩-৭ সেমি, শীর্ষ দীর্ঘাগ্র, পাদদেশ কীলকাকার বা গোলাকার, পাদদেশ ৫-শিরাল, পত্রবৃন্ত ১.০-২.৫ সেমি লম্বা, উপপত্র সরু, অস্পষ্ট, পত্রবৃন্তলগ্ন। আরো পড়ুন