জাতি হচ্ছে এক ভূখন্ড, এক ভাষা ও ঐতিহ্যের বাহক একই রাষ্ট্রের জনসমাজ

সাধারণত কোনো জনসমাজ যদি একটি নির্দিষ্ট ভূখন্ডে বসবাসকারী হয়, একই ভাষায় তারা ভাবের আদানপ্রদান করে, একই ঐতিহ্য এবং আশা আকাঙ্খার বাহক হয় এবং রাষ্ট্রীয় সীমানায় আবদ্ধ থাকে কিংবা একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী হয় তাহলে এরূপ জনসমাজকে জাতি (ইংরেজি: Nation) বলে অভিহিত করা হয়। বাংলায় জাতি শব্দের অবশ্য একাধিক অর্থে ব্যবহার দেখা যায়। আরো পড়ুন

কালাম হচ্ছে ইসলামী মতবাদের অধ্যয়ন

কালামবাদকে কেবল অন্ধবিশ্বাস বলা চলে না। মুতাজিলাগণ নিজেদের যুক্তিবাদী বলত। কালামবাদীগণও নিজেদের যুক্তিবাদী বলত। কালামবাদীদের বক্তব্য ছিল যে, অন্ধবিশ্বাস যেমন ইসলামকে রক্ষা করতে পারে না, তেমনি মুতাজিলাদের গ্রিক দর্শনের বিধর্মী যুক্তিও ইসলামের জন্য মারাত্মক। আরো পড়ুন

মোনাডতত্ত্ব কাকে বলে?

মোনাডতত্ত্ব

গ্রিক শব্দ ‘মোনাস’ হতে ‘মোনাড’। ‘মোনাস’ এর অর্থ একক। প্রাচীন গ্রিক দর্শনের পাইথাগোরীয় ধারার চিন্তাবিদগণ মোনাস বা মোনাড তত্ত্ব (ইংরেজি: Monadology) ব্যবহার করেছেন। তাঁদের কাছে মোনাড হচ্ছে গাণিতিক একক এবং এই গাণিতিক একক হচ্ছে বিশ্বের মূল একক। সংখ্যা দ্বারাই বিশ্বচরাচর সৃষ্টি হয়েছে। আরো পড়ুন

মেনসিয়াস ছিলেন কনফুসিয়াসের অন্যতম অনুসারী যাকে দ্বিতীয় ঋষি বলা হয়

মেনসিয়াস বা মেং জি বা মেং জু (ইংরেজি: Mencius) ছিলেন কনফুসিয়াসের অন্যতম অনুসারী যাকে দ্বিতীয় ঋষি বলা হয়। মেনসিয়াস ভাববাদী ছিলেন। তাঁর অভিমতে জ্ঞানের শুরু যুক্তি বা প্রজ্ঞায়, ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতায় নয়। মানুষের চরিত্র মূলত উত্তম। মানুষ জন্মগতভাবে মহৎ। কারণ মানুষের মহত্বের মূল হচ্ছে ঈশ্বরের মহত্ত্ব। ভাববাদী হলেও তৎকালীন সামাজিক রাজনীতিক সমস্যায় মেনসিয়াসের একটা প্রগতিশীল ভূমিকা … Read more

দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে; বন্ধু রে, কবে আইবা রে

দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে; বন্ধুরে, কবে আইবা রে।। এপোড়া কপাল সোনার কাঁকন হানি, ফাগুন আমার হইবে বিফল জানি— দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে।। পদ্মপাতায় রাতের শিশির সম, যাইবে শুকায়ে হায় রে পিরিতি মম। দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে; বন্ধুরে, কবে আইবা রে।। আরো পড়ুন

পথ চেয়ে রব আমি পথ চেয়ে রব,

পথ চেয়ে রব আমি পথ চেয়ে রব, পদধূলি হব, আমি পথ চেয়ে রব। আজও খেলে বনছায়া বাতাসেরই সুরে, আধো চাঁদে জাগে মায়া আছ কেন দূরে— একী খেলা তব বলো একী, তবু রব, আমি পথ চেয়ে রব। ওগো মালবিকা এখনি যেও না ঝরে— বলো কেন ব্যথা দেবে মোরে, মালবিকা গো। আলো ভেবে ভুলে যেন ছায়া বুকে … Read more

মালাখানি ছিল হাতে ঝরে তবু ঝরে নাই

মালাখানি ছিল হাতে ঝরে তবু ঝরে নাই, বিদায়ের ব্যথা লয়ে জলে আঁখি ভরে নাই। যদি গো শুকাল ফুল তবু সে তো নহে ভুল— ছিল মোর অপরাধ, ক্ষমা সে তো করে নাই।। খেলা হল অবসান মন নাহি ভোলে গো, ফাগুনের মতো হায় সেও গেছে চলে গো।। বাঁশি আজ কেঁদে কয় তবু সে তো দূরে নয়— বালুচরে … Read more

স্মৃতি ব্যক্তির অতীত অভিজ্ঞতাকে মনের মধ্যে ধারণ করা ও পুনরায় উপস্থিত করার ক্ষমতা

ব্যক্তির পক্ষে অতীত অভিজ্ঞতাকে মনের মধ্যে ধারণ করে রাখা এবং তাকে চেতনার মধ্যে পুনরায় উপস্থিত করার ক্ষমতাকে স্মৃতি কিংবা স্মরণ (ইংরেজি: Memory) করার ক্ষমতা বলা হয়। প্রতিমুহুর্তে ব্যক্তির ইন্দ্রিয়সমূহ বস্তুজগতের সাক্ষাৎ সম্পর্কে আসে। এই সম্পর্কের ফলে ব্যক্তির মনে ঘটনার ছাপ পড়ে। পরবর্তীকালে ব্যক্তি তার প্রয়োজন সাধনের জন্য অতীত অভিজ্ঞতাকে পুনরায় চেতনার মধ্যে নিয়ে আসতে পারে। … Read more

সমাজতন্ত্র কেন? — আলবার্ট আইনস্টাইন

যদি কেউ অর্থনীতি ও সমাজবিজ্ঞানের বিষয়ে বিশেষজ্ঞ না হন তাহলে তার পক্ষে কি সমাজতন্ত্র সম্বন্ধে মতামত দেয়া উচিত হবে? আমার বিশ্বাস অনেক কারণবশত এই মতামত প্রকাশ করা যেতে পারে। প্রথমেই বিষয়টিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যাক। আপাতভাবে মনে হতে পারে জ্যোতির্বিদ্যা ও অর্থনীতি বিজ্ঞানের মধ্যে কোন পদ্ধতি বা প্রকরণগত পার্থক্য নেই। দৃটি ক্ষেত্রেই বিজ্ঞানীরা … Read more

আরজ আলী মাতুব্বর ছিলেন বাংলার এক অসামান্য লোক দার্শনিক এবং জ্ঞানী ব্যক্তি

আরজ আলী মাতুব্বর (ইংরেজি: Aroj Ali Matubbar; ১৭ ডিসেম্বর, ১৯০০ – ১৫ মার্চ ১৯৮৫) ছিলেন বাংলার এক অসামান্য লোক দার্শনিক এবং জ্ঞানী ব্যক্তি। শ্রমজীবি কৃষকের জমিতে জাত, আত্মপ্রচার বিমুখ, ঋষিপ্রতিম চিন্তাবিদ ও দার্শনিক। আরো পড়ুন

error: Content is protected !!