সিপিএমের প্রকাশ কারাত উপদল বিজেপি থেকে ১০০ কোটি রুপি পেয়েছে, অভিযোগ

কেরালার প্রাক্তন সিপিএম লোকসভার সাংসদ এ পি আব্দুল্লাকুট্টি এক আশ্চর্যজনক অভিযোগ করেছেন যে, দেশে ধর্মনিরপেক্ষ ভোটকে বিভক্ত করতে বিজেপির কাছ থেকে সিপিএম ১০০ কোটি রুপি পেয়েছে। আবদুল্লাকুট্টি তার অফিসিয়াল ফেসবুক পৃষ্ঠায় এক পোস্টে দাবি করেন যে, সম্প্রতি-অনুষ্ঠিত রাজস্থান রাজ্যের বিধানসভা নির্বাচনে এটি সংঘটিত হয়েছে। আরো পড়ুন

সজ্ঞা হচ্ছে আকস্মিকভাবে, চিন্তা ও ভাবনা ব্যতিরেকে সমস্যার সমাধান লাভের উপায়

আকস্মিকভাবে, কোনোপ্রকার চিন্তা ও ভাবনা ব্যতিরেকে, কোনো সমস্যার সমাধান লাভের উপায়কে সজ্ঞা বা বোধি (ইংরেজি: Intuition) বলে অভিহিত করা হয়। জ্ঞানলাভের উপায় সম্পর্কে দর্শনে বিভিন্ন প্রকার মত আছে। বস্তুবাদী ও বৈজ্ঞানিক উপায় হিসাবে বুদ্ধির সহযোগে কোনো সমস্যার পর্যবেক্ষণ, বিশ্লেষণ, পরীক্ষা, অনুমান ও প্রয়োগ-সমন্বিত পদ্ধতিকে জ্ঞানলাভের প্রধান উপায় বলে মনে করা হয়। আরো পড়ুন

অন্তর্দর্শন বা আত্মনিরীক্ষণ হচ্ছে ব্যক্তির মনের কোনো অবস্থাকে সরাসরি পর্যবেক্ষণ

ব্যক্তি তার মনের কোনো অবস্থা যখন সরাসরি পর্যবেক্ষণ করে তখন এই পর্যবেক্ষণকে অন্তর্দর্শন বা আত্মনিরীক্ষণ (ইংরেজি: Introspection) বলা হয়। নিজের মনের অবস্থা ব্যক্তির নিজের পক্ষে পর্যবেক্ষণের ক্ষমতা মানুষের মনের উন্নততর বিকাশের সঙ্গে সম্পর্কিত। আত্মনিরীক্ষণের ফল ব্যক্তির বর্ণনার মাধ্যমেই মাত্র অপরে জানতে পারে। আরো পড়ুন

বুদ্ধ্যঙ্ক বা আইকিউ হচ্ছে বুদ্ধিমত্তা মূল্যায়নের পরিকল্পিত মানসম্মত পরীক্ষার প্রাপ্ত ফল

বুদ্ধ্যঙ্ক বা আইকিউ (ইংরেজি: Intelligence quotient বা IQ) হচ্ছে মানবিক বুদ্ধিমত্তা মূল্যায়নের জন্য পরিকল্পিত বিভিন্ন মানসম্মত পরীক্ষা থেকে প্রাপ্ত মোট ফল। ব্যক্তির সঙ্গে ব্যক্তির মানসিক ক্ষমতা বা বুদ্ধির পার্থক্য নির্ধারণ করার জন্য ঊনবিংশ শতক থেকেই ফেকনার, গালটন, হেলমজ প্রমুখ মনোবিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা বা অভিক্রিয়ার চেষ্টা করতে শুরু করেন। আরো পড়ুন

বুদ্ধিবাদ দ্বারা বুদ্ধির ব্যবহার, বিকাশ, এবং ব্যায়ামকে বোঝানো হয়

বুদ্ধিবাদ (ইংরেজি: Intellectualism) দ্বারা বুদ্ধির ব্যবহার, বিকাশ, এবং ব্যায়ামকে বোঝানো হয়। বুদ্ধিবাদ বলতে কখনো কখনো মনীষী হওয়ার অভ্যাস এবং মনের জীবনকে বোঝায়। জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধির ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষের বুদ্ধি তার দেহ এবং বাস্তব পরিবেশ-বিচ্ছিন্ন কোনো স্বাধীন শক্তি নয়। বাস্তব পরিবেশের সঙ্গে ব্যক্তিক প্রত্যক্ষ সম্পর্কের মাধ্যমে ব্যক্তির মানসিক বা বুদ্ধিগত ক্ষমতার জন্ম হয়েছে এবং তার বিকাশ ঘটেছে। বুদ্ধির এই আপেক্ষিক বিচার এবং তার দ্বন্দ্বমূলক বৈশিষ্ট্যের স্বীকৃতি সর্বযুগে সমান নয়। আরো পড়ুন

সহজাত প্রবৃত্তি একটি বিশেষ জটিল আচরণের প্রতি জীবন্ত জীবের প্রবণতা

সহজাত প্রবৃত্তি, সহজাত প্রতিক্রিয়া বা অচেতন প্রতিক্রিয়া বা জন্মগত আচরণ (ইংরেজি: Instinct বা innate behavior) হচ্ছে একটি বিশেষ জটিল আচরণের প্রতি একটি জীবন্ত জীবের অন্তর্নিহিত প্রবণতা। উত্তেজনা অর্থাৎ পরিবেশের সংস্পর্শে প্রাণীমাত্রেরই একটা প্রতিক্রিয়া ঘটে। উত্তেজকের প্রভাবে প্রাণী তার দেহে সাড়া দেয়। আরো পড়ুন

পাগলামী বা মানসিক রোগ হচ্ছে ব্যক্তির ক্রিয়াকর্মে নিয়ন্ত্রণক্ষমতার হ্রাস বা অভাব

বাতুলতা, পাগলামী, মানসিক অসুস্থতা কিংবা পাগলামোর (ইংরেজি: Insanity, madness, বা craziness) সূচনা বা উহার সীমা নির্দিষ্ট করে সংজ্ঞা দান করা কঠিন। কারণ মানসিক অসুস্থতা কেবল মন কিংবা কেবল দেহের ব্যাপার নয়। মানসিক রোগ বা অসুস্থতার প্রধান লক্ষণ ব্যক্তির জাগতিক ক্রিয়াকর্মে ব্যক্তির নিয়ন্ত্রণক্ষমতার হ্রাস কিংবা অভাব। আরো পড়ুন

শিয়ালকাঁটা আর্জেমনে গণের ভেষজ গুণের সপুষ্পক গুল্ম

শেয়ালকাঁটা এক ধরনের ছোট গুল্মজাতীয় গাছ। উচ্চতা ২ ফুট পর্যন্ত হয়ে থাকে। দেখতে অনেকটা আফিং গাছের মতো। পাতা ঢেউ খেলানো ও কিছুটা লম্বা ধরনের। পাতার কিনারা সামান্য কাটা এবং কাঁটায় ভরা থাকে। বাংলাদেশের সর্বত্রই শেয়ালকাটা গাছ জন্মায়। তবে এ গাছের পক্ষে আদর্শ পরিবেশ হল বেলে এবং কাকুর মাটি। শেয়ালকাঁটার ডাঁটা রান্না করে খাওয়া যায়। আরো পড়ুন

নির্দয় ধর্মীয় বিচার ধর্মান্ধতার যুগে প্রশ্ন উত্থাপনকারী ব্যক্তির বিরুদ্ধে বিচার ব্যবস্থা

নির্দয় ধর্মীয় বিচার বা ‘ইনকুইজিশন’ (ইংরেজি: Inquisition) শব্দের অর্থ ‘বিচারের জন্য অনুসন্ধান’ হলেও ইউরোপের ইতিহাসে ইনকুইজিশন বলতে ধর্মান্ধতার যুগে ধর্মীয় প্রতিপক্ষ বা ধর্মীয় গোড়া সংস্কার ও বিশ্বাসের ব্যাপারে প্রশ্ন উত্থাপনকারী ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান ও নির্দয় বিচার ব্যবস্থাকে বুঝায়। আরো পড়ুন

সহজাত ধারণা হচ্ছে মানুষের মনের ভেতরের জন্মগত ধারণা

সহজাত ধারণা বা সহজাত ভাব (ইংরেজি: Innate ideas বা Innatism) কে দর্শনে দাবি করা হয় মানুষের মনের ভেতরের জন্মগত ধারণা, যা অভিজ্ঞতার সাথে প্রাপ্ত বা সংকলিত ধারণার বিপরীত। ভাববাদী দর্শনের মতে মানুষের মনের ভাব বা ধারণা দুরকমের। ১. অভিজ্ঞতাগত ভাব; ২. জন্মগত বা সহজাত ভাব। আরো পড়ুন

error: Content is protected !!