আমাদা বাংলাদেশের বিলুপ্তপ্রায় ভেষজ কন্দজ প্রজাতি

রাইজোম বায়ু নিরোধক, পাকস্থলীর শক্তি বর্ধক, শীতলকারক, রুচিকারক, কফ নির্গমক, যৌনশক্তি বর্ধক এবং দাস্ত কারক। রাইজোমের পেস্ট প্রদাহ, চুলকানি এবং চর্মরোগে ব্যবহার হয় এর ক্বাথ ব্রংকাইটিস, হাপানী, হিক্কা, কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস্ট্রিক সমস্যায় ব্যবহার হয়। আরও পড়ুন

কচু বাংলাদেশে জন্মানো জনপ্রিয় ও সহজলভ্য ভেষজ সবজি

গাছটির কন্দ, পাতা, বৃন্ত, বক্রধাবক সবই খাদ্যরূপে গ্রহণ করা হয়। পাতা ও মূলের রস ক্যান্সার রোগে ব্যবহার করা হয়। কাচা পাতা ও গুঁড়িকন্দ খেলে মুখে চুলকানি ও যন্ত্রণার সৃষ্টি করে। কন্দের রস বিছার হুল বিদ্ধ স্থানে যন্ত্রণা নিরসনে ব্যবহৃত হয়।আরো পড়ুন

গাং কনুর বাংলাদেশে জন্মানো বহুবর্ষজীবী কন্দ বীরুৎ

বহুবর্ষজীবী কন্দাল বীরুৎ, কন্দ গোলাকার, ৫.০-৭.৫ সেমি ব্যাস বিশিষ্ট; পত্র লম্বা, ৪৫-৬০ x ২.৫-৪.০ সেমি, উজ্জ্বল সবুজ, অর্ধ ঋজু, অসি ফলকাকার, মূলীয় অংশ থেকে উপরের দিকে ক্রমশ সরু, শীর্ষ দীর্ঘাঘ, কিনারা অমসৃণ। আরো পড়ুন

বিষ কনুর বাংলাদেশে পাহাড়ীঞ্চলে জন্মানো ভেষজ বিরুৎ

এই প্রজাতি কন্দাল বীরুৎ। কন্দ দৃঢ়, মূলীয় অংশ মূলকাকার বক্রধাবকবৎ, গ্রীবা বেলনাকার। পাতার দৈর্ঘ্য ৫০-৯০ সেমি ও প্রস্থ ২-৩ সেমি। রৈখিক বা রৈখিক বল্লমাকার, অবতল, মসৃণ, স্থূলাগ্র।আরো পড়ুন

দেশি কনুর ভেষজ গুণসম্পন্ন বাহারি বিরুৎ প্রজাতি

বৃহৎ শল্ককন্দ যুক্ত বহুবর্ষজীবী বীরুৎ। পত্র লম্বা, ১২ সেমি বা ততোধিক প্রশস্ত, প্রান্ত অখন্ড, পুষ্পবিন্যাস ১০-১৫ পুষ্প বিশিষ্ট আম্বেল। পুষ্প বৃহৎ, সাদা, রাত্রিতে সুগন্ধী।আরো পড়ুন

ওল কচু দক্ষিণ এশিয়ার বর্ষজীবী ভেষজ কন্দজাতীয় গুল্ম

অরণ্য ও বাগানের বড় গাছের ছায়াযুক্ত সেঁতসেঁতে স্থানে জন্মে। ওল কচু বাণিজ্যিকভাবে চাষ করা হয়। বংশ বিস্তার হয় অপত্য গুঁড়িকন্দের সাহায্যে সহজেই প্রজনন চলে। ফুল ও ফল ধারণ মে-নভেম্বর।আরো পড়ুন

কলাবতী জলাশয়ের পাশে জন্মানো কন্দজাতীয় বিরুৎ

কলাবতী

কলাবতী ক্রান্তীয় আমেরিকা ও এশিয়ার প্রজাতি। এটি কন্দজ উদ্ভিদ হওয়ায় বংশ বিস্তার হয় মূলাকার কান্ড ও বীজের মাধ্যমে। বীজ থেকে জন্মানো গাছে ৩ বছর পর ফুল ধরে। কান্ডের আগায় লম্বা ডাঁটায় ফুল ফোটে। ফুল বেশ বড় হয়। ফুলের রং হলুদ, লাল, গোলাপী, কমলা, পাটকিলে, দাগযুক্ত ইত্যাদি হয়ে থাকে। ফুল ও ফল ধারণ এপ্রিল-নভেম্বর মাস পর্যন্ত। বুনো গাছ জলাভূমিতে ভাল জন্মে। জুন মাসে কান্দগুলি তুলে জুলাই মাসে লাগানোর আগে কিছুদিন ফেলে রাখা ভালো। গাছে বেশি সার প্রয়োগ করা ক্ষতি।[৩] আরো পড়ুন

বিট লোহা আর ফসফরাস সমৃদ্ধ ভেষজ গুণ সম্পন্ন সবজি

বাঙালি বাড়িতে বিট সাধারণত স্যালাড হিসেবেই খাওয়া হয়। সেদ্ধ করে চাকা চাকা করে কেটে বা কাঁচাই পাতলা পাতলা করে কেটে পাতিলেবুর রস, নুন ও গোলমরিচ মিশিয়ে স্যালাড তৈরি করা হয়। এইভাবে স্যালাড় তৈরি করলে খেতেও ভাল লাগে এবং শরীরের পক্ষেও উপকারী। বিটের ওপরের পাতা ঠিক পালং শাকের মতো দেখতে সেইজন্যে অনেকে বিটকে বিট পালংও বলেন। … Read more

মিষ্টি আলু নাতিশীতোষ্ণ অঞ্চলে লতান বীরুৎ

মিষ্টি আলু কনভলভালাসি পরিবারের ইপোমোই গণের লতানো বীরুৎ জাতীয় সপুষ্পক উদ্ভিদ। এদের এদের মূল প্রলম্বিত, কন্দাল ও কিছু কিছু সাদা আবার কিছু ফ্যাকাশে লাল হয়। এদের কান্ড ভূশায়ী, দুগ্ধবৎ তরুক্ষীর যুক্ত। আরো পড়ুন

আদা হচ্ছে জিঞ্জিবার গণের ছোট কন্দজ ঔষধি বীরুৎ

আদা জিঞ্জিবারাসি পরিবারের জিঞ্জিবার গণের ছোট রাইজোমসমৃদ্ধ বীরুৎ। এদের রাইজোম সুগন্ধী, ঝাঁঝালো স্বাদ, ভিতরের রং ফিকে হলুদ। পত্রল-কান্ড প্রায় ০.৫- ১.০ মিটার লম্বা। পাতা অবৃন্তক, রেখ-ল্যান্সাকার, দ্বীর্ঘাগ্র, মসৃণ বা অতি রোমশ, নিচে মধ্যশিরা বরাবর, লিগিউল ২৪ মিমি লম্বা, ঝিল্লিবৎ, অগভীরভাবে দ্বিখন্ড। আরো পড়ুন

error: Content is protected !!