কালবেলা

যুবকেরা গেছে উৎসবে যুবতীরা গেছে ভোজসভায় অরণ্য গেছে বনানীর খোঁজে গরীব জুটেছে শোকসভায়। গয়নারা গেছে নীরব লকারে বন্যপ্রাণীরা অভয়ারণ্যে বিমান উড়েছে আকাশের খোঁজে গরীবরা শুধু হচ্ছে হন্যে। আরো পড়ুন

শিশুরা শুধু

নবারুণ ভট্টাচার্য

মূর্খ! কোনো আস্থাই নেই মন্ত্রীর আশ্বাসে, শিশুরা শুধু মরতে ভালোবাসে। জমছে খালি দুধের বোতল, সস্তার ঝুমঝুমি, নজর কাটার কাজলফোঁটা কোথায় দেবে তুমি, দোলনা একা দুলেই চলে রাতের মহাকাশে, শিশুরা শুধু মরতে ভালোবাসে। আরো পড়ুন

পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি

মনে রাখো তোমাদের দশদিক এখন বড়ই কুটিল, মনে রাখো তোমার নিঃশ্বাস-প্রশ্বাস থামতে বসেছে, ধীর ও জটিল তোমার রক্তমাখা সরীসৃপের মতো গতি, তোমার বংশের সাথে গাছপালা পাঠ চুকায় ক্রান্তিকালের মোড়ে, তবুও কোথায় কোনো এক সুতোর টান অনুভূত হতে পারে প্রাণ আছে বলে আবিষ্কৃত জগদীশের আবিষ্কারে।   গাছ হতে শিশু জন্ম নেয়, তুমি শিশুর কান্না থামাও,   … Read more

বাঁশিঅলা

বাঁশিঅলা

আমি বাজাই বাঁশি মনের আনন্দে নয়, মনহরিণীর মন হরণ করার জন্যেও নয়, আমি বাঁশি বেচি, বাঁশি বেচতে গেলে বাঁশি বাজিয়ে শোনাতে হয়; অবশ্য খারাপ বাঁশিটিও আমার কাছে সুমধুর সুর তোলে, নেতার স্পর্শে যেমন বেয়াড়া মানুষটিও সুন্দর গুণে ভরে ওঠে; আরো পড়ুন

চুম্বন ও স্বাধীনতা

চুম্বন ও স্বাধীনতা

— কী দেখতে পাচ্ছো? — আলোর উজ্জ্বলতা? — কী স্পর্শ করছ? — তার মুখ; এলোমেলো দীপ্ত চিবুক, সবুজ স্নিগ্ধ বনানি, লাস্যময় জারুল বেগুনি   শিশিরস্নাত কচুরির ফুল; আমাদের দুজনের সময় মশগুল, চুম্বন, উষ্ণ হার্দ্য নরম লাজলজ্জ্বাহীন সভ্যতার সীমাহীন মনোরম আমাদের হর্ম্য স্বাধীনতা; প্রেমে যুদ্ধে এবং যুদ্ধোত্তর বেদনায় পাওয়া এই ভালোবাসা, খুঁটেখুঁটে জমানো হৃদয়ের ডাকবাক্সে পরিত্রাণের … Read more

সৌন্দর্য বিষয়ক কথা ও শত্রুরা

শক্তি শিল্প অধিকারহীন আমরা তাদেরকে প্রাণবন্ত সময়ের গান শোনাতে পারিনি। পৃথিবীর সুন্দর কথাগুলোকে তারা নদী ও সমুদ্রগর্ভে বিলীন করতে চেয়েছে। তারা বোঝেনি; সুন্দর কথা সবকালে পাল্টে নিতে হয়।   ২৫.০৮.২০০৪; কাস্টম মোড়, কুষ্টিয়া। চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি বরিস কুস্তোদিয়েভ (১৮৭৮-১৯২৭) আঁকা চিত্র ‘সুন্দর এবং পশু‘ (Beauty and the beast)। শিল্পী চিত্রটি আঁকেন ১৯১৬ … Read more

ইত্যাদি

হাজার বর্গমাইল জুড়ে তোমার প্রতিচ্ছবি, হাসছ, নাচছ, কইছ কথা সাদা-কালো রাতে, চিত্রময় যে প্রেম আসে ফুটন্ত জীবনের সম্ভাবনা নিয়ে তার পাশে হাত ধরে কবিতা পড়িও, টাঙনের তীরে বেড়াতে আসিও, জলপ্রপাতের মতো ভালোবাসিও, পাখির তিয়াসা নিয়ে আমায় ডাকিও,   ইষদুষ্ণতায় মন খুব ভিজে যাক, সমার্থক প্রশ্নগুলো ঘুরপাক খাক, সহযোগী বাদ্যগুলো বাজনা বাজাক রিনিঝিনি রিমঝিম কিংবা সরগম, … Read more

তোমার ছন্দে, জীবনানন্দে

বহুদিন পর আবার দেখা— সেই জারুল ফুল, সেই কাল, সেই কোমলতা; একদিন সৃষ্টির সহযোগিতায় আমাদের দৃষ্টিমত্ততায় আনন্দের কলরোল। ইন্দ্রানি দিন যাক বা নাই যাক বদলাক বা নাই বদলাক, অনুভবে তোমার পাশে আমি একই গাড়িতে সবুজ শাড়িতে সজীব সিঁড়িতে উঠানামা, সেই রকম চাহনিতে চোখ, তবুও সময়ের দরজায় আকাঙ্খার তীর, ঐশ্বর্য আসুক ঘরে জোস্নার আলোয় মিশে, চিত্রলিপি … Read more

সেদিনের সন্ধেটা

দূরে তবু খুব দূরে নয়, আছো কাছে তুমি দাঁড়িয়েছো বৃত্ত ভাঙবার ভঙ্গিমায়, জাপটে ধরেছ ধোঁয়া ভুল ভাবনাহীন; হাসিখুশি, যেন তুমি ঘরোয়া ঝর্ণা ছড়িয়ে দিয়েছ গণসংগীত মূর্ছনা, মৃদু সম্ভাষণ শেষে জানতে চেয়েছিলে, কেমন ছিলে সেইদিন কার গৃহডোরে? এখন কেমন আছে সেই সন্ধ্যেটা?   ছলকে উঠেছে মন, ভাবনায় স্মৃতি, আমরা হয়েছি আজ কার সাথে সাথী, নড়ছে স্মৃতিপাতা … Read more

ফি বাৎসরিক ভুল ফল অথবা গণ্ডার

একের সংগে একাধিক যোগ করে দেখেছি আমি শেষকালে সাদা খাতা জমা আছে হাতের তালুতে, পথের মধ্যখানে দাঁড়িয়েছি, ডেকেছি নতুন সুরে সবটুকু উজাড় করে, পাইনি নতুন কোনো সঙ্গী পথিক; আলাপের কালে বারবার হ্যাঁ সূচক মাথা নেড়ে কিছুই মেলেনি একঝাঁক আধামানুষ অবলীলায় বলে গেছে শেখানো সব কথা, দেখেছি সবুজ দ্বীপে সেইসব প্রাণিদের খেলা যারা ভুল পথে দিয়েছে … Read more

error: Content is protected !!