যুক্তিবিদ্যা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন প্রমাণের মূল্যায়ন করার শাস্ত্র

যুক্তিবিদ্যার (ইংরেজি: Logic) প্রধান ভূমিকা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন প্রমাণের মূল্যায়ন। জ্ঞান অর্জনের জন্য মানুষ পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যের উপর চিন্তা করে। এই চিন্তাকে পুনরায় ভাষায় প্রকাশ করে তাকে সামাজিক আদান প্রদানের মাধ্যমে রূপান্তরিত করে। ব্যক্তি জ্ঞান অর্জন করে। কিন্তু জ্ঞান ব্যক্তির ব্যাপার নয়-জ্ঞান সামাজিক ব্যাপার। এ কারণে চিন্তার ভাষায় প্রকাশিত রূপ হচ্ছে যুক্তিবিদ্যার … Read more

লি হচ্ছে নয়া কনফুসীয় চীনা দর্শনের মৌলিক ধারণা

লি বা লী (পিনয়িন: 理 ) হচ্ছে নয়া কনফুসীয় চীনা দর্শনের ধারণা। এটি দ্বারা প্রকৃতির অন্তর্নিহিত কারণ এবং শৃঙ্খলাকে বোঝানো হয় যা অঙ্গীভূত আকারে প্রকৃতিতে প্রতিফলিত হয়ে থাকে। আরো পড়ুন

সমানকারী হচ্ছে সার্বভৌমত্ব, ভোটাধিকার এবং সমতার আন্দোলন

ইংরেজ গৃহযুদ্ধের সময় (১৬৪২-১৬৫১) সমানকারী (ইংরেজি: Levellers) ছিলো একটি রাজনৈতিক আন্দোলন যেটি আইন ও ধর্মীয় সহনশীলতার সম্মুখে জনপ্রিয় সার্বভৌমত্ব, বর্ধিত ভোটাধিকার এবং সমতার দাবি তুলত। সমানপন্থী মতের প্রচারকারীদের ‘লেভেলার্স’ বা ‘সমানকারী’ বলা হতো। সপ্তদশ শতকে ইংল্যান্ড যখন স্বৈরাচারী রাজার শাসনের বিরুদ্ধে ব্যক্তিস্বাধীনতা এবং আইনের শাসন বা পার্লামেন্টের সার্বভৌমত্বের লড়াই শুরু হয় এবং রাজা এবং পার্লামেন্টের … Read more

শ্রম হচ্ছে প্রকৃতির সঙ্গে মানুষের প্রতিমুহুর্তের ক্রিয়া-প্রতিক্রিয়ার সম্পর্ক

শ্রম (ইংরেজি: Labour) বলতে শারীরিক ও মানসিক উভয় প্রকার শ্রমকেই বুঝায়। প্রকৃতির সঙ্গে মানুষের রয়েছে প্রতিমুহুর্তে ক্রিয়া-প্রতিক্রিয়ার সম্পর্ক। বস্তুজগৎ যেমন মানুষকে স্পর্শ করে এবং আঘাত করে, মানুষও তেমনি বস্তুজগতকে স্পর্শ করে ও প্রত্যাঘাত করে। এই প্রক্রিয়ায় প্রকৃতি ও মানুষ উভয়েরই পরিবর্তন ঘটে। আরো পড়ুন

ন্যায়বিচার হচ্ছে মানুষের সামাজিক জীবনের কার্য্ক্রম, আচার-আচরণ ও মূল্যবোধ

ন্যায়বিচার বা ন্যায় (ইংরেজি: Justice) হচ্ছে মানুষের সামাজিক জীবনের কার্য্ক্রম, আচার আচরণের মূল্যবোধক শব্দ। কিন্তু মানুষের কোন্ কাজ ন্যায় এবং কোন্ কাজ অন্যায় এ নিয়ে দর্শন ও নীতিশাস্ত্রে বিভিন্ন তত্ত্বের উদ্ভব ঘটেছে। সমাজ ও রাষ্ট্র ব্যক্তির কোনো বিশেষ কাজ বা আচরণকে ন্যায় বলে এবং অপর কোনো কাজকে অন্যায় বলে নির্দিষ্ট করে। আরো পড়ুন

জাতক বা জাতক গল্প হচ্ছে গৌতম বুদ্ধের পূর্বজন্মসমূহের কাহিনী ভান্ডার

জাতক বা জাতক গল্পসমূহ (ইংরেজি: Jataka বা Jataka Tales) হচ্ছে গৌতম বুদ্ধের পূর্বজন্মসমূহের কাহিনী ভান্ডার। ‘জাতক’ অর্থ জন্মগ্রহণকারী। এ সমস্ত কাহিনী পালি সাহিত্যের সূত্ত পিটকের অঙ্গীভূত। বৌদ্ধধর্মাবলম্বীদের বিশ্বাস, বুদ্ধদেব ৫৫০টি পূর্বজন্মের পরিণামে তাঁর সর্বশেষ জীবন লাভ করেন। এই সমস্ত পূর্বজন্মে তিনি কিভাবে জীবন যাপন করেছেন তার কাহিনী নিয়েই জাতক গ্রন্থ। আরো পড়ুন

সজ্ঞা হচ্ছে আকস্মিকভাবে, চিন্তা ও ভাবনা ব্যতিরেকে সমস্যার সমাধান লাভের উপায়

আকস্মিকভাবে, কোনোপ্রকার চিন্তা ও ভাবনা ব্যতিরেকে, কোনো সমস্যার সমাধান লাভের উপায়কে সজ্ঞা বা বোধি (ইংরেজি: Intuition) বলে অভিহিত করা হয়। জ্ঞানলাভের উপায় সম্পর্কে দর্শনে বিভিন্ন প্রকার মত আছে। বস্তুবাদী ও বৈজ্ঞানিক উপায় হিসাবে বুদ্ধির সহযোগে কোনো সমস্যার পর্যবেক্ষণ, বিশ্লেষণ, পরীক্ষা, অনুমান ও প্রয়োগ-সমন্বিত পদ্ধতিকে জ্ঞানলাভের প্রধান উপায় বলে মনে করা হয়। আরো পড়ুন

বুদ্ধ্যঙ্ক বা আইকিউ হচ্ছে বুদ্ধিমত্তা মূল্যায়নের পরিকল্পিত মানসম্মত পরীক্ষার প্রাপ্ত ফল

বুদ্ধ্যঙ্ক বা আইকিউ (ইংরেজি: Intelligence quotient বা IQ) হচ্ছে মানবিক বুদ্ধিমত্তা মূল্যায়নের জন্য পরিকল্পিত বিভিন্ন মানসম্মত পরীক্ষা থেকে প্রাপ্ত মোট ফল। ব্যক্তির সঙ্গে ব্যক্তির মানসিক ক্ষমতা বা বুদ্ধির পার্থক্য নির্ধারণ করার জন্য ঊনবিংশ শতক থেকেই ফেকনার, গালটন, হেলমজ প্রমুখ মনোবিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা বা অভিক্রিয়ার চেষ্টা করতে শুরু করেন। আরো পড়ুন

বুদ্ধিবাদ দ্বারা বুদ্ধির ব্যবহার, বিকাশ, এবং ব্যায়ামকে বোঝানো হয়

বুদ্ধিবাদ (ইংরেজি: Intellectualism) দ্বারা বুদ্ধির ব্যবহার, বিকাশ, এবং ব্যায়ামকে বোঝানো হয়। বুদ্ধিবাদ বলতে কখনো কখনো মনীষী হওয়ার অভ্যাস এবং মনের জীবনকে বোঝায়। জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধির ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষের বুদ্ধি তার দেহ এবং বাস্তব পরিবেশ-বিচ্ছিন্ন কোনো স্বাধীন শক্তি নয়। বাস্তব পরিবেশের সঙ্গে ব্যক্তিক প্রত্যক্ষ সম্পর্কের মাধ্যমে ব্যক্তির মানসিক বা বুদ্ধিগত ক্ষমতার জন্ম হয়েছে এবং তার বিকাশ ঘটেছে। বুদ্ধির এই আপেক্ষিক বিচার এবং তার দ্বন্দ্বমূলক বৈশিষ্ট্যের স্বীকৃতি সর্বযুগে সমান নয়। আরো পড়ুন

সহজাত প্রবৃত্তি একটি বিশেষ জটিল আচরণের প্রতি জীবন্ত জীবের প্রবণতা

সহজাত প্রবৃত্তি, সহজাত প্রতিক্রিয়া বা অচেতন প্রতিক্রিয়া বা জন্মগত আচরণ (ইংরেজি: Instinct বা innate behavior) হচ্ছে একটি বিশেষ জটিল আচরণের প্রতি একটি জীবন্ত জীবের অন্তর্নিহিত প্রবণতা। উত্তেজনা অর্থাৎ পরিবেশের সংস্পর্শে প্রাণীমাত্রেরই একটা প্রতিক্রিয়া ঘটে। উত্তেজকের প্রভাবে প্রাণী তার দেহে সাড়া দেয়। আরো পড়ুন

error: Content is protected !!