সুন্দরবনে ক্যামেরার ফাঁদ পদ্ধতিতে বাঘ জরিপের কাজ শেষ, বিশ্লেষণ বাকি

সুন্দরবনে ক্যামেরার ফাঁদ (ক্যামেরা ট্রাপিং) পদ্ধতিতে বাঘ গণনা শুরু হয়েছিল গত ১৩ ফেব্রুয়ারি, ২০১৮। সুন্দরবনের খুলনা ও শরণখোলা রেঞ্জের দুটি বন্যপ্রাণি অভয়ারণ্যের ৪৭৮ বর্গকিলোমিটার এলাকায় করা হয়েছিল এই পর্যবেক্ষণ। বন বিভাগ তখন জানিয়েছিল, ২৩৯টি পয়েন্টের গাছ বা খুঁটির সঙ্গে ৬৭০টি ক্যামেরা বসিয়ে বাঘ মনিটরিং করা হবে। জানা গেছে, পুরো কার্যক্রম পরিচালনা করেছেন বন বিভাগ ও … Read more

বড়-রুশীদের জাতীয় গর্ববোধ

জাতীয়তা নিয়ে, পিতৃভূমি নিয়ে আজকাল কতই না আলাপ আলোচনা, কতো তর্কবিতর্ক, চেচামেচি! ইংলণ্ডের উদারনীতিক ও র‍্যাডিকাল মন্ত্রীরা, ফ্রান্সের অসংখ্য ‘অগ্রণী’ সাংবাদিক (প্রতিক্রিয়াশীল সাংবাদিকদের সঙ্গে দেখা যাচ্ছে তাদের পরিপূর্ণ সায়), রাশিয়ার গাদাগাদা সরকারী, কাদেতপন্থী ও প্রগতিশীল লিখিয়ে (কিছু-কিছু, নারোদনিক ও ‘মার্কসবাদী’ পর্যন্ত) —হাজারটা রকমারি স্বরে ‘স্বদেশের মুক্তি ও স্বাধীনতা নিয়ে, জাতীয় স্বয়ম্ভরতার মহা নীতি নিয়ে প্রশস্তি গাইছে সকলেই। আরো পড়ুন

আমাদের সংবাদপত্রগুলির চরিত্র

বড় বেশি জায়গা দেওয়া হচ্ছে সাবেকী বিষয়বস্তু নিয়ে রাজনীতিক আলোড়নের জন্যে — রাজনীতিক-চমকপ্রদ উচ্চরবের জন্যে, আর নতুন জীবন গড়ার বিষয়ে, সে সম্বন্ধে তথ্যাদির জন্যে জায়গা দেওয়া হচ্ছে বড্ড কম। কেন, বুর্জোয়াদের পা-চাটা মেনশেভিকদের জঘন্য বিশ্বাসঘাতকতা, পুঁজির পবিত্র অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্যে ইং-জাপানী আক্রমণ অভিযান, জার্মানির বিরুদ্ধে নখ-দন্তবিকাশ করছে মার্কিন বহু কোটিপতিরা আরো পড়ুন

রাশিয়ায় শ্রমিক পত্র-পত্রিকার ইতিহাস থেকে

রাশিয়ায় শ্রমিক পত্র-পত্রিকার ইতিহাস অবিচ্ছেদ্যভাবেই গণতান্ত্রিক আর সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট। তাই, মুক্তির জন্যে আন্দোলনের প্রধান পর্বগুলোকে জানলে একমাত্র তবেই বোঝা সম্ভব শ্রমিক পত্র-পত্রিকার প্রস্তুতি আর উদ্ভব কেনো ঘটল একটা বিশেষ ধারায়, এবং অন্য কোনো ধারায় নয়। আরো পড়ুন

গিলা লতা ফাবাসি পরিবারের বাংলাদেশের বিলুপ্তপ্রায় লতানো উদ্ভিদ

ভূমিকা: গিলা লতা (বৈজ্ঞানিক নাম: Entada scandens) ফেবাসি পরিবারের এন্টাডা গণের একটি কাষ্ঠল গুল্ম। গিলা লতা-এর বিবরণ: গিলা লতা কাষ্ঠল গুল্ম (shrub) আরোহী লতা জাতীয় চিরসবুজ উদ্ভিদ, উচ্চতায় প্রায় ১০-১৫ মিটার পর্যন্ত হয়। এরা সুন্দরী, বাইন, গেওয়া, পশুর, আমুর ইত্যাদি আশ্রয়ী গাছের কান্ড আঁকড়ে ধরে বেড়ে ওঠে। গিলা লতা গাছ ছায়াযুক্ত স্থানে জন্মায় এবং ধীরে … Read more

আবশ্যিক রাষ্ট্রভাষার প্রয়োজন আছে কি?

প্রতিক্রিয়াশীলদের থেকে উদারপন্থীদের পার্থক্য এই যে, স্থানীয় ভাষায় শিক্ষণের অধিকার তারা মানে — অন্তত প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু, আবশ্যিক রাষ্ট্রভাষা যে প্রয়োজন, এবিষয়ে তারা প্রতিক্রিয়াশীলদের সঙ্গে সম্পূর্ণত একমত। আবশ্যিক রাষ্ট্রভাষার অর্থ কী? কার্যক্ষেত্রে এর অর্থ হলো, রাশিয়ার জনসমষ্টির যারা সংখ্যালঘু অংশ সেই বড়-রুশীদের ভাষা চাপানো হবে রাশিয়ার জনসমষ্টির বাদবাকি সমস্ত মানুষের উপর। আরো পড়ুন

শিউলি বা শেফালী বাংলাদেশ ভারতের আলংকারিক সুগন্ধি ফুল

শিউলি

ভুমিকা: শিউলি (বৈজ্ঞানিক নাম: Nyctanthes arbor-tristis ইংরেজি: night-flowering jasmine বা parijat) হচ্ছে অলিয়াসি পরিবারের নেকটানথি গণের বৃক্ষ। বাংলাদেশের জনপ্রিয় ফুলের তালিকায় শিউলি আছে। বিবরণ: শেফালি বা শিউলি ক্ষুদ্র বৃক্ষ। কচিশাখা রোমশ, চতুষ্কোণী। পত্র ডিম্বাকৃতি, সূক্ষ্মকোণী, বর্ধিত-শীর্ষ, প্রায় ৪ ইঞ্চি দীর্ঘ। পত্রবিন্যাস বিপ্রতীপ। মঞ্জরি নিয়ত, স্বল্পপৌষ্পিক, কাক্ষিক ও প্রান্তিক। ফুল ক্ষুদ্র, অবৃন্তুক চ্যুতদল। পাপড়ি যুক্ত, ৫-৮ অংশে বিভক্ত, সুগন্ধি, নিম্নাংশ নলাকৃতি ইঞ্চির এক চতুর্থাংশ, গাঢ়-কমলা, উর্ধ্বাংশ প্রসারিত, শ্বেত, কোমল আধা ইঞ্চি প্রশস্ত। ফল চ্যাপ্টা, পৌনে এক ইঞ্চি, বিতাম্বুলাকৃতি, দ্বিবীজীয়, ধূসর, শুষ্ক। আরো পড়ুন

সফেদা বা সবেদা উষ্ণমণ্ডলীয় অঞ্চলের সুস্বাদু ফল

সফেদা মধ্যম আকারের চিরহরিৎ বৃক্ষ। এদের দুধসদৃশ আঠাযুক্তকষ আছে যা চিকল নামে পরিচিত। পত্র সরল, একান্তর, বৃন্তক, শাখাপ্রশাখার শেষ প্রান্তে সমাকীর্ণ, ডিম্বাকার-উপবৃত্তাকার থেকে উপবৃত্তাকার-বল্লমাকার, ৭-১২ x ২.৫-৩.৫ সেমি বা ৩ থেকে ৬ ইঞ্চি , অধচর্মবৎ, অখন্ডিত, গোড়া প্রশস্ত, শীর্ষ স্থূলাগ্র, রোমহীন। এদের পত্রবৃন্ত আধ থেকে এক ইঞ্চি দীর্ঘ। আরো পড়ুন

ইউজিন পতিয়ের বা ওজেন পোতিয়ে, তাঁর মৃত্যুর ২৫তম বার্ষিকী

ইউজিন পতিয়ে

বিখ্যাত প্রলেতারীয় গান ‘আন্তর্জাতিকের’ (ওঠো জাগো অনশনবন্দী’, ইত্যাদি) রচয়িতা ফরাসী শ্রমিক-কবি ইউজিন পতিয়েরের মত্যুর পর থেকে পঁচিশ বছর পুরেছিল গত বছর ১৯১২ সালের নভেম্বর মাসে। সমস্ত ইউরোপীয় এবং অন্যান্য ভাষায় গানটির তরজমা হয়েছে। কোনো শ্রেণিসচেতন শ্রমিক যেকোনো দেশে গিয়ে পড়ুন, নিয়তি তাকে যেখানেই ফেলুক না কেন, নিজেকে তার যতই ভিনদেশী আরো পড়ুন

জনজীবনের রূপকার শিল্পাচার্য জয়নুল আবেদীন বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী

জয়নুল আবেদীন (২৯ ডিসেম্বর, ১৯১৪ – ২৮ মে, ১৯৭৬) ছিলেন বাংলাদেশের জনজীবনের রূপকার এক বিখ্যাত চিত্রশিল্পী। তিনি ‘শিল্পাচার্য’ নামে পরিচিত ছিলেন। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে-দুর্ভিক্ষ-চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড় এবং আরো অনেক ছবি। ১৯৬৯ সালে গ্রাম বাংলার উৎসব নিয়ে আঁকেন আরো পড়ুন

error: Content is protected !!