পানকৌড়ি পাখির নিরাপদ আশ্রয়স্থল ঠাকুরগাঁওয়ের কেউটান গ্রাম
পানকৌড়ি পাখির নিরাপদ আশ্রয়স্থল হয়েছে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কুলিক নদীর পাশের কেউটান গ্রাম। এই গ্রামে বসবাস করছে কয়েক শত পানকৌড়ি পাখি। উক্ত উপজেলার রানীশংকৈল-কাঁঠালডাঙ্গী সড়কে পাশে আছে কয়েকটি শিমুল গাছ। সেই গাছগুলোর ডালে ডালে অবস্থান করে এসব পানকৌড়ি পাখি। আরো পড়ুন