বিরহ বড় ভালো লাগে— বিরহে সোহাগিনী রহে মনের ঘরেতে

বিরহ বড় ভালো লাগে—
বিরহে সোহাগিনী রহে মনের ঘরেতে।
দাহিকা-রূপেতে বধূ এ পরান মাঝে,
নিতুই গাহে, নিতুই নাচে নব নব সাজে।
বিচ্ছেদ হবে এত মধুর জানিতাম না আগেতে।।

বেদনা সাজায়ে মোরে গেরুয়া রং দিয়ে,
সে রঙেরে ছুপাই আমি বাসন্তী রং দিয়ে।
ব্যথার শাসন নাহি মানি রাঙাই ব্যথা রঙেতে।।

কথা : মীরা দেববর্মণ
সুর ও শিল্পী: শচীন দেববর্মণ

Leave a Comment

error: Content is protected !!