ভূমিকা: শ্বেতফুলি ( বৈজ্ঞানিক নাম: Lepidagathis incurva) হচ্ছে এশিয়ার ভেষজ প্রজাতি। এই প্রজাতিটি বাংলাদেশের বনাঞ্চলে জন্মে।
শ্বেতফুলি-এর বর্ণনা:
প্রায় মসৃণ কাণ্ড বিশিষ্ট অর্ধখাড়া বহুবর্ষজীবী বীরুৎ। পত্র সবৃন্তক, পত্রবৃন্ত ১-২ সেমি লম্বা, পত্রফলক ৭-৮ × ২.০-৩.৫ সেমি, বল্লমাকার-দীর্ঘায়ত থেকে ব্যাপকভাবে বল্লমাকার-ডিম্বাকৃতি, অখন্ড, সূক্ষ্মাগ্র, সূক্ষ্মভাবে রোমশ। স্পাইক খুব ঘন, কাক্ষিক এবং প্রান্তীয়, নরম রোমশযুক্ত, ১-পার্শ্বীয়, ১.৫-৪.০ সেমি লম্বা। মঞ্জুরীপত্র ৮-১২ মিমি লম্বা, বল্লমাকার থেকে ডিম্বাকার, গ্রন্থিল-রোমশ, দীর্ঘাগ্র, সূক্ষ্ম খর্বাগ্র, মঞ্জরীপত্রিকা ৬-৮ মিমি লম্বা, শুদ্ধ ঝিল্লি সদৃশ, দীর্ঘাগ্র, সূক্ষ্ম খর্বাগ্র। বৃতি গভীরভাবে ৫-খন্ডিত, খন্ড গুলি অসম, রৈখিক-বল্লমাকার, বাইরেরটি বড় এবং প্রায় ১ সেমি লম্বা, অন্যান্যগুলি ৭-৮ মিমি লম্বা। দল প্রায় ৬ মিমি লম্বা, নলাকার, আকস্মিকভাবে মধ্যাংশে স্ফীত অঙ্কীয়, ২-ওষ্ঠী, নিম্নের ওষ্ঠ ৩-খন্ডিত, উপরেরটির চেয়ে দীর্ঘ, ছড়ানো, সাদার মধ্যে বাদামি রং এর বিন্দু বিশিষ্ট। পুংকেশর ৪টি, অসম জোড়ায় অবস্থিত, অন্তর্ভুক্ত, পরাগধানী কোষ দীর্ঘায়ত, ভোঁতা। গর্ভাশয় দীর্ঘায়ত, মসৃণ, ৪-ডিম্বকবিশিষ্ট, গর্ভদণ্ড সূত্রাকার, গর্ভমুণ্ড মুন্ডাকার, সুক্ষ্মভাবে দ্বি-খন্ডিত। ক্যাপসিউল ৫-১০ মিমি লম্বা, দীর্ঘায়ত, অগ্রভাগ ব্যতীত মসৃণ, ৪-বীজবিশিষ্ট। বীজ গোলাকার, চ্যাপ্টা, প্রন্থে প্রায় ১ মিমি, রোমশ। ক্রোমোসোম সংখ্যা: ২০ = ২০ Lepidagathis hyalına নামে সনাক্তকৃত প্রজাতির জন্য।
আবাসস্থল ও বংশ বিস্তার:
পাহাড় এবং বনাঞ্চলের ভেজা এবং স্যাঁতসেতে স্থান। ফুল ও ফল ধারণ সময়কাল মার্চ থেকে মে মাস। বংশ বিস্তার হয় বীজ দ্বারা।
বিস্তৃতি:
ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, দক্ষিণ চীন, মায়ানমার এবং মালয়েশিয়া। বাংলাদেশে প্রায় সমস্ত দেশ জুড়েই এই প্রজাতিটি পাওয়া যায়।
অন্যান্য তথ্য:
বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের ৬ষ্ঠ খণ্ডে (আগস্ট ২০১০) শ্বেতফুলি প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, বাংলাদেশে প্রজাতিটির আশংকা মুক্ত হিসেবে বিবেচিত। বাংলাদেশে শ্বেতফুলি সংরক্ষণের জন্য কোন পদক্ষেপ নেওয়া হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে এই প্রজাতিটির সংরক্ষণ প্রয়োজন নেই।
- চমসা পাথরকুচি এশিয়ায় জন্মানো বাহারী বিরুৎ
- জলার রঙ্গন আলঙ্কারিক ছোট বৃক্ষ
- দেশি ভুইচক্র বহুবর্ষজীবী বিরুৎ
- হয়া পরগাছা ভেষজ ও আলঙ্কারিক লতা
- ঝুমকা জবা উষ্ণমন্ডলীয় অঞ্চলের আলঙ্কারিক গুল্ম
- স্থল পদ্ম গ্রীষ্মমন্ডলে জন্মানো ভেষজ উদ্ভিদ
- দেশি কার্পাস এশিয়ায় জন্মানো বর্ষজীবী বৃক্ষ
- খুবানি শোভাবর্ধক ও উপকারী বৃক্ষ
- নারকাটা সপুষ্পক আরোহী লতা
- ডিকামালী শোভাবর্ধনকারী ও ভেষজ গুণসম্পন্ন গুল্ম
- পুন্নাগ গাছের নানাবিধ ভেষজ গুণাগুণ
- পাতাহীন ডেনড্রোবিয়াম বা ফাসিয়া মাছ অর্কিড জাতীয় প্রজাতি
- বন সাবাইম এশিয়ার চিরহরিৎ বনে জন্মানো ভেষজ বৃক্ষ
- স্বর্ণচাঁপা ফুল, ফল, গাছের ছালের নানাবিধ ভেষজ গুণাগুণ
- বরুণ গাছ, পাতা, ফুলের নানাবিধ ভেষজ গুণাগুণ
- বনঢুলি বা দুপুরমনি ফুল ও মূলের ছয়টি ভেষজ গুণাগুণ
- ঢোলপাতা বা কানশিরে তৃণের সাতটি ভেষজ উপকারিতা
- শ্বেত কাঞ্চন দক্ষিণ এশিয়ার সুগন্ধি ও ভেষজ প্রজাতি
- নয়নতারা উদ্ভিদের সাতটি কার্যকরী ভেষজ গুণাগুণ
- উলট চন্ডাল বিরুৎ-এর দশটি ভেষজ গুণাগুণ
- বাবলা ফেবাসি পরিবারের ভ্যাসেলিয়া গণের কাঁটাযুক্ত লাল ফুলের দ্রুত বর্ধনশীল বৃক্ষ
- কাঁটা মুকুট উষ্ণমন্ডলীয় অঞ্চলের জন্মানো শোভাবর্ধনকারী উদ্ভিদ
- মালতী লতা বাংলাদেশে জন্মানো আলংকারিক ও ভেষজ উদ্ভিদ
- লতা পারুল বা রসুন লতা উষ্ণমন্ডলীয় অঞ্চলের আলংকারিক উদ্যান উদ্ভিদ
- নীলমনিলতা উষ্ণমন্ডলীয় অঞ্চলের জন্মানো শোভাবর্ধনকারী আরোহী লতা
- মাকড়শা হুড়হুড়ি উষ্ণমন্ডলীয় অঞ্চলে আলংকারিক বিরুৎ
- মে ফ্লাওয়ার বা ফায়ার বল উষ্ণমণ্ডলীয় অঞ্চলের আলংকারিক বিরুৎ
- দুপুরমনি বা বনঢুলি বাগানে চাষযোগ্য আলংকারিক বর্ষজীবী বীরুৎ
- জিনিয়া শীতকালীন মৌসুমের বাগান ও টবে চাষযোগ্য পরিচিত আলংকারিক ফুল
- কসমস বাংলাদেশের শীত মৌসুমের কষ্টসহিষ্ণু আলঙ্কারিক ফুল
তথ্যসূত্র:
১. মমতাজ বেগম, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৬ষ্ঠ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৪৭ আইএসবিএন 984-30000-0286-0
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে”, “ফুলকির জন্য অপেক্ষা”। যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ” এবং যুগ্মভাবে রচিত বই “নেত্রকোণা জেলা চরিতকোষ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।