ভূমিকা: বকফুল, বক, বকে, বগ, বগফুল, অগস্তা, অগাতি (বৈজ্ঞানিক নাম: Sesbania grandiflora ইংরেজি: Indian Gum Arabic Tree, Prickly Acacia, The Babul Tree) হচ্ছে ফেবাসি পরিবারের সেসবানিয়া গণের একটি সপুষ্পক উদ্ভিদ প্রজাতি। এটি পুরাতন এবং নতুন পৃথিবীর আলংকারিক ফুল এবং দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সবজি।
বৈজ্ঞানিক নাম: Sesbania grandiflora সমনাম: সমনাম: Sesban coccinea, Agati grandiflora, Coronilla grandiflora অন্যান্য নাম: বক, বকে, বগ, বকফুল, বগফুল, অগস্তা, অগাতি মনিপুরী নাম: হৌয়াঈমাল Houwaimal মারাঠি নাম: शेवरी Shevari, हतगा Hatga উর্দু নাম: অগস্ত সংস্কৃত নাম Varnari, Munipriya, Agasti, Drigapalaka. ইংরেজি নাম: Black Babool, Egyptian Mimosa, Egyptian Thorn, Gambia Pods, Indian Gum Arabic Tree, Prickly Acacia, The Babul Tree. স্থানীয় নাম: বকফুল।
বর্ণনা:
বকফুল ছোট আকৃতির দ্রুত বর্ধনশীল পত্রঝরা বৃক্ষ। এই গাছের কাঠ কোমল। উচ্চতায় ১০ মিটার পর্যন্ত লম্বা হয়। এদের বাকল হালকা থেকে গাঢ় বাদামি বর্ণের হয়; তবে পুরাতন বৃক্ষ দেখতে বিদীর্ণ। গাছের পাতা অচূড় পক্ষল। পাতার দৈর্ঘ্য ১৩-৩০ সেমি, পত্রক ২০-৬০টি, আয়তাকার, রোমহীন, উপপত্রিকা ক্ষণস্থায়ী, ক্ষুদ্র, ১.৫-২.৮ সেমি লম্বা।
পুষ্পবিন্যাস কাক্ষিক রেসিম। একটি গুচ্ছে ২ থেকে ৪ পুষ্পক ফুটে। ফুলের আকৃতি বৃহৎ। বৃতি প্রায় ২.৫ সেমি লম্বা, রোমহীন, ২-ওষ্ঠ বিশিষ্ট। দলমন্ডল ৮-১০ সেমি লম্বা। ফুলের রঙ সাদা বা লাল দাগযুক্ত। ‘ফুল ফোটার আগে দেখতে টিয়া পাখির ঠোঁটের মতো থাকে।’[১] ফল পড আকৃতির; ৩০ থেকে ৫০ সেমি লম্বা। ফল দেখতে কাস্তে আকৃতির, দৃঢ়, তবে বেলনাকার নয়। সন্ধি অধিক স্থূল। বকফুল গাছে বীজ অনেক ধরে।
চাষাবাদ ও বংশবিস্তার:
উচ্চ ভূমিতে আবাদ করা হয়। তবে ধৈঞ্চা গাছের সাথে কিছুটা মিল আছে। তবে বকফুলের গাছ ধৈঞ্চার চেয়ে অনেক বড় ও মজবুত। বকফুল সারাদেশে পাওয়া যায়। বকফুল দিয়ে বড়া তৈরি করে খাওয়া যায়। তাই অনেকে বাডিতেও লাগিয়ে থাকে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে এই গাছে ফুল ও ফল ধরে। শীত ছাড়া প্রায় সারাবছর গাছে ফুল ফোটে। বকফুলের ফলে অনেক বীজ থাকে। বীজ বংশ বিস্তার হয় বীজ এবং পুরাতন কান্ড দ্বারা।[২]ক্রোমোসোম সংখ্যা: ২n = ১৪, ২৪।
বিস্তৃতি: পুরাতন এবং নতুন পৃথিবীতে ব্যাপক বিস্তৃত। বাংলাদেশের সব জেলায় পাওয়া যায় ।
উপকারিতা:
ফুল এবং কচি ফল সবজি হিসাবে খাওয়া হয়। পাতা ভালো গো-খাদ্য। এছাড়া পাতা টনিক, জ্বর নাশক, রাতকানা এবং খিটখিটে মেজাজ নির্মূল করে। গাছের মূলের ক্বাথ গেঁটে বাতে প্রয়োগ করা হয়। মূলের রস মধুর সাথে মিশ্রিত করে শ্লেষ্ম বিদারক হিসেবে ব্যবহৃত হয়। ফল তিক্ত, স্বাদহীন, রেচক ঔষধ, জ্বর নাশক, এবং ব্রংকাইটিসে ব্যবহার করা হয়।
অন্যান্য তথ্য:
বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের ৮ম খণ্ডে (আগস্ট ২০১০) বকফুল প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, এদের শীঘ্র কোনো সংকটের কারণ দেখা যায় না এবং বাংলাদেশে এটি আশঙ্কামুক্ত হিসেবে বিবেচিত। বাংলাদেশে বকফুল সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে অঞ্চল ভিত্তিক সংরক্ষণ ব্যবস্থার পাশাপাশি অধিক বনায়নের সুপারিশ করা।[১]
ছবির ইতিহাস: ছবিটি কক্সবাজারের সুগন্ধা মোড় থেকে সুগন্ধা সমুদ্র তীরের দিকে যেতে পথের ধার থেকে তোলা। কলাতোয়া বিচ দিয়ে যাবার পথেও চার-পাঁচটি গাছ আছে। হয়ত কোনো বৃক্ষপ্রেমিক এই দুই পথে কয়েকটা গাছ লাগিয়েছেন
তথ্যসূত্র:
১. ড. মোহাম্মদ মামুনুর রশিদ ফুলের চাষ প্রথম সংস্করণ ২০০৩ ঢাকা, দিব্যপ্রকাশ, পৃষ্ঠা ১৩৯। আইএসবিএন 984-483-108-3
২. এ টি এম নাদেরুজ্জামান (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৮ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১৭৩। আইএসবিএন 984-30000-0286-0
- পানি কেশুরী বাংলাদেশের বনাঞ্চলে জন্মানো ভেষজ বৃক্ষ
- বড়কুচ পার্বত্যঞ্চলে জন্মানো ভেষজ বৃক্ষ
- ময়নাকাঁটা বাংলাদেশে জন্মানো ভেষজ বৃক্ষ
- নাগেশ্বর পার্বত্য অঞ্চলে জন্মানো ভেষজ বৃক্ষ
- কুমারি বুড়া দক্ষিণ এশিয়ায় জন্মানো উপকারি বৃক্ষ
- সিন্দুরি গাছ বাংলাদেশের সর্বত্রে জন্মে
- শাল গাছ দক্ষিণ এশিয়ায় জন্মানো ভেষজ বৃক্ষ
- ছোট জাগরা বাংলাদেশের পাহাড়ীঞ্চলে জন্মানো ভেষজ বৃক্ষ
- দেশি জাগরা দক্ষিণ এশিয়ার ভেষজ বৃক্ষ
- ভল্লা পাতা জাগরা এশিয়ায় জন্মানো ভেষজ বৃক্ষ
- বড় কুকুরচিতা চিরহরিৎ ভেষজ বৃক্ষ
- বড়হরিনা ভেষজ গুণসম্পন্ন ম্যানগ্রোভ বৃক্ষ
- পুবদেশি বনচালতা বাংলাদেশের ভেষজ উদ্ভিদ
- পলক জুঁই সুগন্ধি আলংকারিক বৃক্ষ
- গন্ধাল রঙ্গন দক্ষিণ এশিয়ায় জন্মানো ছোট বৃক্ষ
- গোমরিয়া গামার পার্বত্যঞ্চলের ভেষজ বৃক্ষ
- চালমুগড়া বা ডালমুগরি পাহাড়িঞ্চলে জন্মানো ভেষজ বৃক্ষ
- ঝাউয়া বাংলাদেশের পার্বত্যঞ্চলে জন্মানো উপকারী বৃক্ষ
- স্থল পদ্ম গ্রীষ্মমন্ডলে জন্মানো ভেষজ উদ্ভিদ
- হরপুল্লি বাংলাদেশে পার্বত্যঞ্চলে জন্মানো বৃক্ষ
- দাকুম দক্ষিণ এশিয়ায় জন্মানো পত্রঝরা বৃক্ষ
- পানিসরা বা পিচান্দি উষ্ণমণ্ডলীয় অঞ্চলের উপকারী বৃক্ষ
- ফলসা দক্ষিণ এশিয়ার জন্মানো ভেষজ বৃক্ষ
- দেশি কার্পাস এশিয়ায় জন্মানো বর্ষজীবী বৃক্ষ
- দেশি কচুয়া পূর্ব এশিয়ায় জন্মানো চিরহরিৎ বৃক্ষ
- অরনি বা বাতঘ্নী এশিয়ায় জনানো ভেষজ উদ্ভিদ
- চিল্লা এশিয়ায় জন্মানো ভেষজ গাছ
- স্বর্ণমূলা এশিয়ায় জন্মানো ভেষজ উদ্ভিদ
- সপ্তরঙ্গী-এর ভেষজ গুণ সম্পন্ন বৃক্ষ
- মায়াফল গাছ-এর তেরটি ভেষজ গুণাগুণ
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।