পানি কেশুরী বাংলাদেশের বনাঞ্চলে জন্মানো ভেষজ বৃক্ষ

পানি কেশুরী

বৈজ্ঞানিক নাম: Macropanax oreophilum Miq., Fl. Ind. Bat. 1(1): 764 (1855). সমনাম: Aralia disperma Blume (1826). ইংরেজি নাম: জানা নেই। স্থানীয় নাম: পানি কেশুরী।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Edicots বর্গ: Apiales পরিবার: Araliaceae গণ: Macropanax প্রজাতি: Macropanax oreophilum

ভূমিকা: পানি কেশুরী ( বৈজ্ঞানিক নাম: Macropanax oreophilum) হচ্ছে এশিয়ার ভেষজ প্রজাতি। এই প্রজাতিটি বাংলাদেশের বনাঞ্চলে জন্মে।

পানি কেশুরী-এর বর্ণনা:

ছোট বা মধ্যম-আকৃতির চিরহরিৎ বৃক্ষ, অনূর্ধ্ব ১০ মিটার লম্বা, বাকল ধূসর, আঁচিলযুক্ত ও কিছুটা খসখসে। পত্র আঙ্গুলাকৃতিতে ৩-৫ ফলকপত্র, পত্রবৃন্ত ১০-১৫ সেমি লম্বা, পত্রক আয়তাকার বা উপবৃত্তাকার-বল্লমাকার, ১০-১৫ × ৩-৪ সেমি, নিম্নাংশ গোলাকার থেকে সূক্ষ্মাগ্র, পার্শ্ব শিরা ৬-১০ জোড়া, অণুবৃন্ত ১-৬ সেমি লম্বা। ছত্রমঞ্জরীর পুষ্পবিন্যাস, শাখায় অনিয়ত, আড়াআড়িভাবে অনূর্ধ্ব ১.৭ সেমি লম্বা, সর্ববৃহৎটি প্রান্তীয়, নীচের গুলি ক্ষুদ্রতর, প্রায়শঃ পর্ণমোচী, যৌগিক মঞ্জরী মরিচাবৎ-তারকাকার ঘন ক্ষুদ্র কোমল রোমাবৃত, মঞ্জরীপত্র ক্ষুদ্র, সরু, বল্লমাকার, দীর্ঘাগ্র, আশুপাতী, পুষ্পবৃস্তিকা ৩-৭ মিমি লম্বা, সূক্ষ্মভাবে তারকাকার রোমশ, মঞ্জরীপত্রিকা স্বল্প সংখ্যক, পর্ণমোচী। পুষ্প আড়াআড়িভাবে ৩ মিমি, সবুজাভ-হরিদ্রা। চক্র (ফলক) বৃহৎ, স্পষ্টতঃ শাঙ্কব। পুংকেশর ৫টি। গর্ভাশয় ২-কোষী, গর্ভদণ্ড ২টি, সংযুক্ত, স্থায়ী। ফল প্রায় ৭ মিমি লম্বা, ডিম্বাকার, স্থায়ী গর্ভদণ্ড দ্বারা মুকুটিত। ক্রোমোসোম সংখ্যা: ২০ = ৪৮।

আবাসস্থল ও বংশ বিস্তার: প্রাথমিক ও গৌণ বনাঞ্চল। ফুল ও ফল ধারণ আগষ্ট থেকে মার্চ। বংশ বিস্তার হয় বীজ দ্বারা।

বিস্তৃতি:

ভারত, নেপাল, মায়ানমার ও চীন। বাংলাদেশে ইহা সিলেট ও চট্টগ্রাম জেলায় পাওয়া গেছে।

অন্যান্য তথ্য:

বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের  ৬ষ্ঠ খণ্ডে (আগস্ট ২০১০) পানি কেশুরী প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, বাংলাদেশে প্রজাতিটির আশংকা মুক্ত হিসেবে বিবেচিত। বাংলাদেশে পানি কেশুরী সংরক্ষণের জন্য কোন পদক্ষেপ নেওয়া হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে এই প্রজাতিটির ইন-সিটু সংরক্ষণ পদ্ধতির প্রস্তাব করা হয়েছে।

তথ্যসূত্র:

১. এ বি এম রবিউল ইসলাম এবং এ বি এম এনায়েত হোসেন, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৬ষ্ঠ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২২৫ আইএসবিএন 984-30000-0286-0

Leave a Comment

error: Content is protected !!