অনল চট্টোপাধ্যায় বাংলা গণসংগীতের এক প্রখাত গীতিকার

অনল চট্টোপাধ্যায় বাংলা গানের একজন গীতিকার, সুরকার ও গায়ক। সাহিত্যপ্রেমী এই ব্যক্তি ১৯৪৬ সনে ভারতীয় গণনাট্য সংঘ বা আইপিটিএ-‘র সাথে যুক্ত হন। ভারতীয় গণনাট্য সংঘে যুক্ত হবার ফলেই সেখানে পরিচয় ঘটে সলিল চৌধুরীর সংগে। ১৯৫৪ সালে তার প্রথম রেকর্ড বের হয় হিজ মাস্টার্স ভয়েস থেকে। ১৯৫৫ সালে মৃণাল সেনের রাতভোর চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেন। আরো পড়ুন

বিমলচন্দ্র ঘোষ ছিলেন বামপন্থী কবি ও গীতিকার

বিমলচন্দ্র ঘোষ (১২ ডিসেম্বর, ১৯১০ – ২২ অক্টোবর, ১৯৮১) একজন বাঙালি বামপন্থী কবি ছিলেন। তিনি ছাত্রাবস্থা থেকেই এবং যৌবনেও রাজনৈতিক কর্মী হিসাবে স্বদেশী মন্ত্রে দীক্ষিত হন। বিমলচন্দ্র ঘোষের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো জীবন ও রাত্রি, দক্ষিণায়ন, উলুখড়, দ্বিপ্রহর ও অন্যান্য কবিতা, ফতোয়া, নানকিং, সাবিত্রী, বিশ্বশান্তি, ভুখা ভারত, উদাত্ত ভারত, রক্তগোলাপ প্রভৃতি। আরো পড়ুন

দিলীপকুমার রায় বিখ্যাত গীতিকার, সঙ্গীতালোচক, সুরকার ও গায়ক

দিলীপকুমার রায়

দিলীপকুমার রায় (জানুয়ারি ২২, ১৮৯৭ – জানুয়ারি ৬, ১৯৮০) বিখ্যাত বাঙালি সঙ্গীতজ্ঞ, সঙ্গীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক। তিনি জন্মগ্রহণ করেন ১৮৯৭ সালে নদীয়া জেলার কৃষ্ণনগর গ্রামে। পিতা প্রখ্যাত কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়, পিতামহ দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায়। পিতামহ ছিলেন প্রখ্যাত কালোয়াত, পিতা ছিলেন গীতকার, সুরকার ও গায়ক। এক কথায় বলতে গেলে গানের ঝর্ণাতলায় দিলীপকুমারের জন্ম ও বিকাশ। আরো পড়ুন

নিশিকান্ত রায়চৌধুরী আধুনিক বাংলা গানের গীতিকার

নিশিকান্ত রায়চৌধুরী

নিশিকান্ত রায়চৌধুরী বা নিশিকান্ত (২৩ এপ্রিল ১৯০৯ – ২০ মে ১৯৭৩) ছিলেন আধুনিক বাংলা গানের গীতিকার। ছোটবেলা কাটে রবীন্দ্রসান্নিধ্যে শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমে। শৈশব থেকেই কাব্য প্রতিভার উন্মেষ ঘটে। ধ্বনিময় ছন্দোবহুল তার গান রবীন্দ্রসান্নিধ্যে থেকেও ভিন্নরকম। আরো পড়ুন

গোবিন্দ অধিকারী উনিশ শতকের কৃষ্ণ যাত্রার একজন বিখ্যাত পালাকার

“শুক-শারী সংবাদ” বা ‘বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের’ কীর্তন গানটি আমরা লোপামুদ্রা মিত্রের এবং কনিকা বন্দ্যোপাধ্যায়ের (১৯২৪ – ২০০০) কণ্ঠে শুনেছি বহুবার। এই গানটি উত্তম কুমার (১৯২৬- ৮০) অভিনীত ‘রাইকমল’ সিনেমাতেও গাওয়া হয়েছিল। সেই বিখ্যাত গানটির গীতিকারের নাম গোবিন্দ অধিকারী। গোবিন্দ অধিকারী (১৮০০-১৮৭২) বাংলা ১২০৫ সালে জন্মগ্রহণ করেন। হুগলী জেলার জাঙ্গিপাড়া গ্রামে বৈরাগীকুলে জন্ম। স্বগ্রামে বাল্যশিক্ষা … Read more

হেমাঙ্গ বিশ্বাস ছিলেন উপমহাদেশের বাংলা গণসংগীতের জননন্দিত মহাযোদ্ধা

গণসংগীত

হেমাঙ্গ বিশ্বাসের জন্ম ১৯১২ সালের ১৪ ডিসেম্বর; বাংলা তারিখ ২৭ অগ্রহায়ণ ১৩১৯। জন্মস্থান তৎকালীন শ্রীহট্ট বা সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার চুনারুঘাট উপজেলার মিরাসি গ্রামে। সে হিসেবে তিনি ছিলেন বাংলাদেশের সিলেটের মিরাশির বাসিন্দা। তাঁর পিতার নাম হরকুমার বিশ্বাস ও মা সরোজিনী দেবি। আরো পড়ুন

তুলসী লাহিড়ী বাংলা ভাষার এক মহান নাট্যকার, গীতিকার ও চলচ্চিত্রকার

তুলসী লাহিড়ী (১৮৯৭-২২ জুন, ১৯৫৯) বিখ্যাত নাট্যকার ও অভিনেতা। তিনি বাংলা নাটককে পুরোনো বাণিজ্যিক থিয়েটারকে মধ্য ১৯৪০-এ ভারতীয় গণনাট্য সংস্থার মাধ্যমে নবনাট্য আন্দোলনের মাধ্যমে রূপান্তর করেন। তিনি পূর্ববঙ্গের রংপুরে এবং পরে কলকাতার আলিপুর কোর্টে ওকালতি করতেন। তিনি বহুমুখী আগ্রহ ও পারদর্শিতা নিয়ে জীবন শুরু করেছিলেন যেগুলো হচ্ছে সঙ্গীতবিদ, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, গীতিকার, অভিনেতা, নাট্যকার, সিনেমার চিত্রনাট্যকার, … Read more

মার্কিন লোকসংগীতের গণশিল্পী পিট সিগার ছিলেন পরিবেশবাদী গণঅধিকারকর্মী

পিটার “পিট” সিগার বা পিট সীগার (৩ মে, ১৯১৯ – ২৭ জানুয়ারি, ২০১৪) ছিলেন একজন মার্কিন লোকসঙ্গীত শিল্পী, পরিবেশবাদী এবং গণঅধিকারকর্মী। তিনি ১৯৪০’র দশকে জাতীয় বেতারের অনুষ্ঠানে, দ্য উয়িভারস-এর সদস্য হিসেবে ১৯৫০’র দশকে যন্ত্রসংগীতে জননন্দিত রেকর্ড করেন, ১৯৫০’র দশকে ১৩ সপ্তাহ ধরে টপচার্টে অবস্থান করা ‘লীড বেলি’র “গুডনাইট, ইরিন”-এর রেকর্ডিঙের জন্য অধিক খ্যাত হন। দ্য … Read more

পরেশ ধর বিশ শতকের মহান গণসংগীত শিল্পী গীতিকার

বিপ্লবী গান

পরেশ ধর (ইংরেজি: Paresh Dhar, ৯ আগস্ট, ১৯১৮ – ৬ এপ্রিল, ২০০২) বাংলা ভাষার বিশ শতকের কবি, গণসংগীত গীতিকার, গীতিনাট্যকার, লেখক, বংশীবাদক, যাত্রাপালা রচয়িতা, রাজনীতিক এবং একজন মাওবাদী চিন্তক। তিনি পশ্চিমবঙ্গ গণ-সংস্কৃতি পরিষদ ও বিপ্লবী লেখক শিল্পী বুদ্ধিজীবী সংঘের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং এম.সি.সি.-র (মাওইস্ট কমিউনিস্ট সেন্টার) রাজনীতির নিকটবর্তী চিন্তার মানুষ ছিলেন। আরো পড়ুন

error: Content is protected !!