এনেছি আমার শত জনমের প্রেম

এনেছি আমার শত জনমের প্রেম আঁখিজলে গাঁথা মালা;
ওগো সুদূরিকা, আজো কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।

স্বপনে আমার সাথীহারা রাতে, পেয়েছি তোমায় পলকে হারাতে
তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায় বিফলে সে দীপ জ্বালা।।

মনে মনে তবু স্বপন বাসর গড়ি, এনেছি হৃদয় মিলনের গানে ভরি।

দূরে আছ তুমি তবু দূরে নহ, স্মরণ সুধায় ভরেছ তো বিরহ
প্রেম যেন তব সুদূর গগন হতে, চাঁদের জোছনা ঢালা।।

 

অনুপ ঘোষালের কণ্ঠে গানটি শুনুন ইউটিউব থেকে:

https://youtu.be/8bjGHkbTzjI
সুরকার – শৈলেশ দত্তগুপ্ত; কন্ঠ – অনুপ ঘোষাল।

Leave a Comment