পিটার ক্রোপোটকিন ছিলেন নৈরাষ্ট্রবাদের একজন বিখ্যাত তাত্ত্বিক

পিটার ক্রোপোটকিন বা রাজকুমার ক্রোপোটকিন বা পিয়োতর আলেক্সিয়েভিচ ক্রাপোতকিন (ইংরেজি: Peter Kropotkin; ৯ ডিসেম্বর ১৮৪২ – ৮ ফেব্রুয়ারি ১৯২১ খ্রি.) ছিলেন নৈরাষ্ট্রবাদের একজন বিখ্যাত তাত্ত্বিক। রুশদেশে একটি রাজবংশে তাঁর জন্ম। ভূগোলবিদ হিসাবেও তাঁর খ্যাতি আছে। আরো পড়ুন

সোরেন কিয়ার্কেগার্ড ছিলেন অস্তিত্ববাদের পূর্বসূরি ডেনিস দার্শনিক

ডেনমার্কের অধিবাসী সোরেন কিয়ার্কেগার্ড (ইংরেজি: Soren Kierkegaard; ৫ মে ১৮১৩ – ১১ নভেম্বর ১৮৫৫ খ্রি.) ছিলেন অস্তিত্ববাদের পূর্বসূরি। তাঁর মৃত্যু ঘটে ঊনিশ শতকের মধ্যভাগে। কিন্তু তাঁর গ্রন্থসমূহের অনুবাদ এবং তার অভিমতের প্রচার ঘটে বিশ শতকের মধ্যভাগে। জাঁপল সার্ত্রে, রেনল্ড নাইবুর এবং অপরাপর অস্তিত্ববাদী দার্শনিকের উপর কিয়ার্কেগার্ডের প্রভাবে বেশ প্রত্যক্ষ। আরো পড়ুন

জুলিও কুরী ছিলেন ফরাসি পদার্থবিজ্ঞানী এবং বামপন্থী প্রগতিশীল চিন্তাবিদ

জ্যাঁ ফ্রেডরিক জুলিও কুরী (ইংরেজি: Jean Frédéric Joliot-Curie; ১৯ মার্চ ১৯০০ – ১৪ আগস্ট ১৯৫৮ খ্রি.) ছিলেন বিখ্যাত ফরাসি পদার্থবিজ্ঞানী এবং বামপন্থী প্রগতিশীল চিন্তাবিদ। জুলিও কুরী ও তাঁর স্ত্রী আইরেন জুলিও কুরী যুগ্মভাবে ‘কৃ্ত্রিম বিকিরণ তত্ত্ব বা আরটিফিসিয়াল রেডিও এ্যাকটিভিটি’ তত্ত্ব আবিষ্কার করেন। আরো পড়ুন

স্যালিসবারির জন ছিলেন ইংল্যান্ডের একজন বিশিষ্ট চিন্তাবিদ

দ্বাদশ শতকের ইংল্যান্ডের একজন বিশিষ্ট চিন্তাবিদ ছিলেন স্যালিসবারির জন (ইংরেজি: John of Salisbury ; ১১১৯- অক্টোবর ১১৮০ খ্রি.)। ফরাসি দেশ প্যারিসে তিনি শিক্ষালাভ করেন এবং রোম ভ্রমণ করেন। ১১৫৯ সনে তিনি তাঁর রাষ্ট্রচিন্তার উপর যে গ্রন্থ রচনা করেন তার নাম দিয়েছিলেন ‘পলিক্রাটিকাস’। আরো পড়ুন

জেমস জিনস ছিলেন ইংল্যান্ডের প্রখ্যাত পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী

জেমস জিনস (ইংরেজি: James Jeans; ১১ সেপ্টেম্বর ১৮৭৭ – ১৬ সেপ্টেম্বর ১৯৪৬ খ্রি.) ছিলেন ইংল্যান্ডের প্রখ্যাত পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। বিংশ শতাব্দীর গোড়ার দিকে সৌর জগত সম্পর্কে জেমস জিনস এর তত্ত্বটি বিশেষভাবে পরিচিত ছিল। গ্রহ জগতের উদ্ভব ব্যাখ্যার জন্য জেমস জিনস তাঁর এই তত্ত্বে বলেছিলেন যে, সূর্য এবং অপর একটি তারকার মধ্যে আকস্মিক সংঘর্ষের পরিণতিতে গ্রহমন্ডলের সৃষ্টি হয়েছে। আরো পড়ুন

কার্ল জাসপার্স ছিলেন জার্মান অস্তিত্ববাদী দর্শনের একজন প্রবক্তা

কার্ল জাসপার্স (ইংরেজি: Karl Jaspers; ২৩ ফেব্রুয়ারি ১৮৮৩ – ২৬ ফেব্রুয়ারি ১৯৬৯ খিৃ.) ছিলেন জার্মান অস্তিত্ববাদী দর্শনের একজন প্রবক্তা। কার্ল জাসপার্স তাঁর দার্শনিক চিন্তা প্রধানত মনোবিকলনবিদ হিসাবে শুরু করেন। দার্শনিক সমস্যাসমূহের সমাধানে তিনি তাঁর মনোবিকলনবাদী চিন্তা দ্বারাই বেশি প্রভাবিত হন। আরো পড়ুন

উইলিয়াম জেমস ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত মনোবিজ্ঞানী এবং ভাববাদী

উইলিয়াম জেমস (ইংরেজি: William James; ১১ জানুয়ারি ১৮৪২ – ২৭ আগস্ট ১৯১০ খ্রি.) ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত মনোবিজ্ঞানী এবং ভাববাদী। তিনি প্রাগমেটিজম বা প্রয়োগবাদেরও অন্যতম প্রবক্তা। হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের তিনি অধ্যাপক ছিলেন। আরো পড়ুন

আইসোক্রাটিস ছিলেন প্লেটোর সমকালীন বিখ্যাত চিন্তাবিদ ও শিক্ষক

আইসোক্রাটিস (ইংরেজি: Isocrates, ৪৩৬-৪৩৮ খৃ.পূর্ব) ছিলেন প্লেটোর সমকালীন বিখ্যাত চিন্তাবিদ ও শিক্ষক। বাগ্মী হিসাবে আইসোক্রাটিসকে এথেন্সের দশজন বাগ্মীর একজন বলে গণ্য করা হতো। অর্থবান পরিবারে জন্মগ্রহণ করলেও পিলোপশানীয় যুদ্ধে আইসোক্রাটিস এর পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হন। আরো পড়ুন

ইবনে সিনা ছিলেন দার্শনিক, চিকিৎসাবিদ, পদার্থবিজ্ঞানী এবং কবি

ইবনে সিনার দর্শনে ভাববাদী ও বস্তুবাদী উভয় ধারারই আমরা পরিচয় পাওয়া যায়। ইবনে সিনা গতি, শূণ্যতা, তাপ, আলো, স্থানিক আকর্ষণ প্রভৃতি ক্ষেত্রে গবেষণা করেন। আরো পড়ুন

ইবনে খালদুন আরব সভ্যতার সমাজতাত্ত্বিক এবং ইতিহাসের দার্শনিক

আরব সভ্যতার ঐতিহাসিক, সমাজতাত্ত্বিক এবং ইতিহাসের দার্শনিক হিসাবে ইবনে খালদুন-(ইংরেজি: Ibn Khaldun; ২৭ মে ১৩৩২ – ১৭ মার্চ ১৪০৬ খ্রি.) এর নাম সুবিখ্যাত। উত্তর আফ্রিকার তিউনিসে তাঁর জন্ম। তাঁর শিক্ষাগত ও রাজনৈতিক জীবনের বিচিত্র কর্মকান্ডের কেন্দ্র প্রধানত উত্তর আফ্রিকা। মাত্র বিশ বছর বয়সে দেশের সুলতানের অধীনে গুরুত্বপূর্ণ পদে তিনি নিযুক্ত হন। তারপর কখনো সুলতানের কর্মসচিব, … Read more

error: Content is protected !!