শিউলি বা শেফালী বাংলাদেশ ভারতের আলংকারিক সুগন্ধি ফুল

শিউলি

ভুমিকা: শিউলি (বৈজ্ঞানিক নাম: Nyctanthes arbor-tristis ইংরেজি: night-flowering jasmine বা parijat) হচ্ছে অলিয়াসি পরিবারের নেকটানথি গণের বৃক্ষ। বাংলাদেশের জনপ্রিয় ফুলের তালিকায় শিউলি আছে। বিবরণ: শেফালি বা শিউলি ক্ষুদ্র বৃক্ষ। কচিশাখা রোমশ, চতুষ্কোণী। পত্র ডিম্বাকৃতি, সূক্ষ্মকোণী, বর্ধিত-শীর্ষ, প্রায় ৪ ইঞ্চি দীর্ঘ। পত্রবিন্যাস বিপ্রতীপ। মঞ্জরি নিয়ত, স্বল্পপৌষ্পিক, কাক্ষিক ও প্রান্তিক। ফুল ক্ষুদ্র, অবৃন্তুক চ্যুতদল। পাপড়ি যুক্ত, ৫-৮ অংশে বিভক্ত, সুগন্ধি, নিম্নাংশ নলাকৃতি ইঞ্চির এক চতুর্থাংশ, গাঢ়-কমলা, উর্ধ্বাংশ প্রসারিত, শ্বেত, কোমল আধা ইঞ্চি প্রশস্ত। ফল চ্যাপ্টা, পৌনে এক ইঞ্চি, বিতাম্বুলাকৃতি, দ্বিবীজীয়, ধূসর, শুষ্ক। আরো পড়ুন

উদয়পদ্ম বা হিমচাঁপা বাংলাদেশের রক্ষিত উদ্ভিদ

বর্ণনা: উদয় পদ্ম ছোট বা মাঝারি আকারের চিরহরিৎ বৃক্ষ। এই গাছ ঋজু বা সোজা, সরল শাখা হয় ও এদের বাকলের রং মসৃণ ধূসর। পাতা সরল, একান্তর, দীর্ঘায়ত থেকে বিডিম্বাকার আকৃতির। পাতার দৈর্ঘ্য ১২-২৫ সেমি ও প্রস্থ ৬-১০ সেমি, পুরু এবং চর্মবৎ, পাতার উপরের অংশ উজ্জ্বল এবং চকচকে হয়, নিচের অংশ তামাটে বাদামী, পাতার কুঁড়ি মরিচা বর্ণের ও রোমশ আবরণ দ্বারা বেষ্ঠিত যা পাতার ভাঁজে দৃশ্যমান হয়ে থাকে। আরো পড়ুন

মুচকুন্দচাঁপা দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার সুগন্ধি শোভাবর্ধনকারী ও ঔষধি বৃক্ষ

মুচকুন্দচাঁপা

মুচকুন্দ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত থেকে বার্মা পর্যন্ত জন্মায়। ভারত এবং মহাদেশীয় এশিয়া। মুচকুন্দ চাঁপার আদিবাড়ি হিমালয়ের পাদদেশ, মিয়ানমার, আসাম ও বাংলাদেশে ইহা চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার বনে এবং পার্বত্য চট্টগ্রাম জন্মে। ঢাকার বলধা বাগানে দুটি মুচকুন্দ চাঁপা গাছ রয়েছে। শিশু একাডেমীতেও দুটি মুচকন্দ চাঁপার গাছ আছে। একটি মুচকুন্দ চাঁপার গাছ আছে গফরগাঁও সরকারি কলেজের পুকুরের উত্তরপাড়ে। ইহা আবার বাগান এবং প্রধান প্রবেশ পথের বৃক্ষ হিসেবে রাস্তার কিনারায় আবাদ করা হয়। আরো পড়ুন

জারুল বাংলাদেশের নান্দনিক পথতরু

বিবরণ: জারুল মধ্যমাকৃতি, পত্রমোচী বৃক্ষ। এদের পত্র বৃহৎ, ৬ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি দীর্ঘ, আয়তাকার, মসৃণ। পত্রবৃন্ত আধা ইঞ্চি পর্যন্ত হতে পারে। এদের মঞ্জরি অনিয়ত, শাখায়িত, বহুপৌষ্পিক ও প্রান্তিক। ফুল বেগুনি, ২ থেকে আড়াই ইঞ্চি প্রশস্ত। বৃতি সবুজ, দৃঢ়, স্থায়ী এবং ৬ বৃত্যংশে বিভক্ত। পাপড়ি ৬, প্রায় ১ ইঞ্চি দীর্ঘ, কোমল এবং আন্দোলিত-প্রান্তিক। পরাগকেশর অসংখ্য, … Read more

বিলাতি জারুল বাংলাদেশের দুর্লভ পথতরু

বিবরণ: ঢাকায় জারুলের একটি অন্তরঙ্গ প্রজাতি আছে যার বাংলা নাম বিলাতি জারুল। এটিও জারুলের আয়তনবিশিষ্ট, কাণ্ড আরো মসৃণ, অধিকতর পাণ্ডুবর্ণ আর পাতা লম্বা-ডিম্বাকৃতি এবং আয়তনেও অনেকটা ছোট, আকারে পেয়ারা পাতার খুবই ঘনিষ্ঠ, কচি পাতা তামাটে। এরাও জারুলের মতোই পত্রমোচী এবং পত্রমোচনের কালও এক। কিন্তু ফুল ফোটে জারুলের অনেক পরে, ঘনবর্ষায় আর ফুল আয়তনে জারুলের চেয়ে … Read more

জগডুমুর এশিয়ার অপ্রচলিত ফল ও সবজি

পরিচিতি: জগডুমুর মোরাসি বা তুঁত পরিবারের ফাইকাস গণের উষ্ণমণ্ডলীয় অঞ্চলের বৃক্ষ। বট পরিবারের উদ্ভিদ। এশিয়া ও অস্ট্রেলিয়ার উদ্ভিদ। এটির ফল রান্না করে এবং পাকার পরে খাওয়া যায়। দেশি রেসাস বানরের এটি প্রধান খাবার। অনেক পাখি স্তন্যপায়ী ও প্রাণীর পছন্দের খাবার। ডুমুর পৃথিবীর প্রাচীনতম ফলগুলোর মধ্যে একটি। জগডুমুর শাখা-প্রশাখাময় বিশালাকার বৃক্ষ। পাতা বড়, ডিম্বাকৃতির ও অমসৃণ। … Read more

কানাইডিঙ্গা বাংলাদেশের বিপন্ন বৃক্ষ

কানাইডিঙ্গা-এর বিবরণ: কানাইডিঙ্গা ছোট থেকে মাঝারি আকৃতির পাতাঝরা বৃক্ষ, উচ্চতায় ৮-১২ মিটার বা সর্বোচ্চ ২০ মিটার হয়ে থাকে। এদের গুঁড়ি কান্ড সরল সোজা নলাকার এবং বাকল পুরু, নরম ও ধূসর বাদামি বর্ণের। পাতা যৌগিক, বোটা লম্বাটে, পত্রফলক লম্বায় ১২০-১৮০ সেন্টিমিটার, দ্বি বা ত্রি-শ্বাখান্বিতভাবে এবং অসংখ্য পত্রকযুক্ত। পত্রকগুলো ডিম্বাকার, লম্বায় ৭-২০ সেন্টিমিটার ও চওড়ায় ২-৭ সেন্টিমিটার, … Read more

বাজনা বাংলাদেশের বিপন্ন বৃক্ষ

বাজনা-এর বিবরণ: বাজনা মধ্যম আকৃতির ডালপালা বিশিষ্ট কন্টকযুক্ত পাতাঝরা বৃক্ষ, উচ্চতায় ১২-২০মিটার এবং গাছের বেড় ৭৫ সেন্টিমিটার পর্যন্ত হয়। বাজনাগাছের সব অংশই সুগন্ধযুক্ত হওয়ায় এটি সুগন্ধি গাছ হিসেবে পরিচিত। এদের গুঁড়ি কাণ্ড সরল, সোজা, গোলাকার এবং প্রধান কান্ডসহ ডালপালার গায়ে বেশ মোটা মজবুত তীক্ষ্ণ বড় বড় কাঁটা বিদ্যমান। বাকল পুরু, মসৃণ, নরম ও হালকা হলদেটে … Read more

শীল বাটনা বাংলাদেশের বিপন্ন বৃক্ষ

বৈজ্ঞানিক নাম: Castanopsis indica (Roxb. ex Lindl.) A.DC., 1863 সমনাম: Castanea indica Roxburgh ex Lindl.; Castanopsis macrostachya Hu; Castanopsis sinensis A. Chev.; Castanopsis subacuminata Hayata; Quercus acutissima (Endl.) A. Camus; Quercus dubia Lindl. ex Wall.; Quercus indica Drake; Quercus prinodes Voigt; Quercus prinoides Willd.; Quercus roxburghii Endl.; Quercus serrata Roxb.; বাংলা ও স্থানীয় নাম: শীল বাটনা (চট্টগ্রাম), … Read more

জাত বাটনা বাংলাদেশের বিপন্ন বৃক্ষ

জাত বাটন- এর বিবরণ: জাত বাটনা ছোট থেকে মাঝারি আকৃতির ডালপালা বিশিষ্ট চিরসবুজ বৃক্ষ,উচ্চতায় ২০-২৫ মিটার পর্যন্ত হয়। এদের গুঁড়ি কাণ্ড সরল, সোজা এবং গোলাকার। বাকল ধূসর-বাদামি বর্ণের এবং বাকলের উপরি ভাগ ঘনভাবে ফাটলযুক্ত। এদের পাতা সরল, আয়তাকার, লম্বায় ১২-২০ সেন্টিমিটার, পাতার উপরিপৃষ্ঠ উজ্জ্বল ও নিম্নপৃষ্ঠ লালচে, কিনারা মসৃণ এবং আগা সূচালো। মে-জুন মাসে লম্বা … Read more

error: Content is protected !!