কাওয়াটুটি বাংলাদেশের পাহাড়িঞ্চলে জন্মানো উপকারী বৃক্ষ

কাওয়াটুটি প্রায় ১২ মিটার উঁচু বৃক্ষ এবং প্রধান অক্ষ সুস্পষ্ট। পত্র প্রতিমুখ, বৃহৎ, একপক্ষল, সচূড় পক্ষল, পত্রক ৫-৭টি, বৃহৎ, প্রশস্ত, উপবৃত্তাকার। পুষ্পবিন্যাস বৃহৎ প্যানিকেল বা মিশ্র প্যানিকেল, শীর্ষ কোমল রোমশ। পুষ্প সম্পূর্ণ, উভলিঙ্গ, অধিগর্ভ, সামান্য এক প্রতিসম। বৃতি ৫ টি যুক্ত বৃত্যংশ নিয়ে গঠিত, মুক্তাবস্থায় ৩-৫ টি অসম খন্ডে বিভক্ত, প্রান্ত-আচ্ছাদী।আরো পড়ুন

চারচারা দক্ষিণ এশিয়ায় জন্মানো গুল্ম

চারচারা কাষ্ঠল ও ত্রিকোণাকার শাখা সমেত উঁচু গুল্ম। এটি দৃঢ় শুষ্ক ঝিল্লিময়। পত্রক ১০-১৫ সেমি লম্বা, আয়তাকার, অর্ধ- চর্মবৎ, উভয় প্রান্তে ক্রমশঃ সরু, উপরের পৃষ্ঠ মসৃণ ও রোমহীন, নিচের পৃষ্ঠে শিরার উপর কেবল অল্প ছোট অস্পষ্ট রোম বিদ্যমান, পত্রবৃন্ত ১০-১৫ সেমি লম্বা, ত্রিকোণাকার, গভীরভাবে খাঁজযুক্ত, পক্ষযুক্ত নয়। আরো পড়ুন

সিম বুসাক এশিয়ায় জন্মানো উপকারী গুল্ম

সিম বুসাক খাড়া ও অধিক শাখান্বিত গুল্ম। এটি ১.২-৩.০ মিটার উঁচু হয়। এর শাখা-প্রশাখা গোলাকার, অগ্রভাগে রোমশ। পাতা একফলক, পত্রক ডিম্বাকার-আয়তাকার, অর্ধ-চর্মবৎ, সূক্ষ্মভাবে গ্রন্থিল, সূক্ষ্মাগ্র, সবুজ, উপরের পৃষ্ঠ মসৃণ অথবা প্রায় মসৃণ, নিচের পৃষ্ঠের শিরার উপরিভাগ ফ্যাকাশে এবং কমবেশী রেশমী ক্ষুদ্র নরম রোমাবৃত, গোড়া গোলাকার বা কর্তিতা, প্রধান শিরা ৮-১০ জোড়া, নিম্নপৃষ্ঠে অত্যন্ত সুস্পষ্ট আরো পড়ুন

ফেরুলা ফটুডা এশিয়ায় জন্মানো ভেষজ গুল্ম

Ferula foetida এক প্রকারের ভেষজ বিরুৎ। এই প্রজাতির ইরান থেকে মধ্য এশিয়া এবং পশ্চিম পাকিস্তানের স্থানীয়। এটি বহুবর্ষজীবী এবং প্রধানত নাতিশীতোষ্ণ পরিবেশে বৃদ্ধি পায়।আরো পড়ুন

কাঠ শালপানি এশিয়ায় জন্মানো ভেষজ গুল্ম

কাঠ শালপানি দেখতে খাড়া অথবা প্রায় খাড়া ছোট গুল্ম। এর শাখা কাষ্ঠল, হালকাভাবে কৌনিক, সরু, উপরের দিক ছোট ধূসর রোম দ্বারা আবৃত। পত্রক বিডিম্বাকার-আয়তাকার, স্থূলাগ্র, ২.৫- ৩.০ সেমি লম্বা, উপ-চর্মবৎ, উপরিভাগ মসৃণ, নিম্নভাগ ধূসর রোম দ্বারা হালকাভাবে আচ্ছাদিত, শীর্ষীয়টি মাঝে মাঝে শাখান্বিত, পত্রবৃন্ত ১.৫-২.৫ সেমি লম্বা, মঞ্জুরীপত্র ১-২ মিমি লম্বা, পুষ্পবৃত্তিকা ১-২ সেমি লম্বা, মসৃণ।আরো পড়ুন

আলপাতা ভেষজ গুণসম্পন্ন ঝোপালো গুল্ম

আলপাতা ঝোপালো গুল্ম। এদের শাখা কোণাযুক্ত। পাতা ১৯-২৫ x ৫-৮ সেমি, উপবৃত্তাকার-আয়তাকার, অসম, শীর্ষস্থানীয়। ফুল একসাথে ১ থেকে ৫ টি হয়। তীব্র সুগন্ধ, রং হলুদ বা বাদামী, ভিতরে রেখাযুক্ত; পুংকেশর ১২ টি, ৩টি দলে ভাগ। ক্যাপসুল থেকে ১২ সেমি লম্বা, ৫ মিমি চওড়া, নলাকার; বীজ ২ মিমি লম্বা, ত্রিকোণ, রুগোজ।আরো পড়ুন

এ্যালাটোসলেমা প্যাপিলোসাম বহুবর্ষজীবী বীরুৎ

সহবাসী বা ভিন্নবাসী, বহুবর্ষজীবী বীরুৎ। এটি ৪০ সেমি পর্যন্ত লম্বা হয়। এদের কান্ড সরল বা শাখান্বিত, স্ফীত বা সামান্য বাঁকা গোড়া থেকে খাড়া, রসালো। পাতা একান্তর, বৃন্তহীন বা খাটো বৃন্তক, ন্যানোফিলস হৃৎপিন্ডাকার বা ডিম্বাকার, ৩- ১০ মিমি লম্বা, উপপত্র বল্লমাকার বা রেখাকার,আরো পড়ুন

এ্যালাটোসলেমা রূপেস্ট্রা বহুবর্ষজীবী বীরুৎ

ভিন্নবাসী বহুবর্ষজীবী বীরুৎ। এটি প্রায় ৫০ সেমি পর্যন্ত উঁচু হয়। এদের কান্ড সরল, শায়িত বা খাড়া, ঘন দৃঢ় রোমযুক্ত। পত্র একান্তর, প্রায় বৃত্তহীন, ন্যানোফিল অনুপস্থিত, উপপত্র রেখাকার-বল্লমাকার, ১০-১৮ মিমি লম্বা, দীর্ঘাগ্র, হালকা ক্ষুদ্র দৃঢ় রোমাবৃত, সিস্টোলিথযুক্ত, পত্রফলক তির্যক উপবৃত্তাকার, বা বিডিম্বাকার- উপবৃত্তাকার, ১০-১৫ × ৩-৫ সেমি।

ছোট এলাচ সুগন্ধিযুক্ত মসলা

ছোট এলাচ সাধারণ আদা-জাতীয় উদ্ভিদ। এটি খাড়া ও লম্বা, উচ্চতায় ১২ ফুট পর্যন্ত হয়। পুরু, মাংসল রাইজোমগুলি থেকে খাড়াভাবে কান্ড উপরের দিকে উঠে যায়। যা রৈখিক-ভল্লাকার আকৃতির পাতার দুটি সারি বহন করে যা প্রতিটি প্রায় ২ ফুট লম্বা। পাতাগুলি উপরে মসৃণ এবং গাঢ় সবুজ, নীচে রেশমী এবং ফ্যাকাশে। তাতে একটি তীক্ষ্ণ বিন্দু সরু হয়ে উপরে উঠে যায়।

চীনা মনোরম চাঁপা দক্ষিণ এশিয়ার ভেষজ গুল্ম

এই প্রজাতিটি আরোহী গুল্ম। এর কাণ্ড দেখতে সরু ও রোমশ। পাতা সবৃন্তক, পত্রবৃন্ত ৩-৫ মিমি লম্বা, পত্রফলক ৬-১৪ × ৩.০-৬.৫ সেমি, উপবৃত্তাকার, হৃৎপিন্ডাকার বা কর্তিতা, আকস্মিকভাবে দীর্ঘাগ্র, উপরের পৃষ্ঠ মসৃণ, অঙ্কীয় পৃষ্ঠ ফ্যাকাশে ও রোমশ।আরো পড়ুন

error: Content is protected !!